Draupadi Murmu: পার্লামেন্ট হামলায় শহিদ স্মরণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার সেই সাহসীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন যারা ২০০১ সালের সন্ত্রাসী হামলার সময় সংসদকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এদিন সেই পার্লামেন্ট হামলায় সুরক্ষা দিতে গিয়ে শহিদ হওয়া সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রপতি বলেন, যে 'জাতি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ'।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের অটল সংকল্প পুনর্ব্যক্ত করে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে, "জাতি সন্ত্রাসের শক্তির বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছিল"।

draupadi murmu

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নিজের এক্স হ্যান্ডেলে এদিন এই বিষয়ে লেখেন, "আমি সেই সাহসীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই যারা ২০০১ সালের এই দিনে আমাদের সংসদকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সাহস এবং নিঃস্বার্থ সেবা আমাদের অনুপ্রাণিত করে চলেছে। জাতি তাদের এবং তাদের পরিবারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ রয়েছে"।

তিনি এর সাথেই যোগ করে আরও বলেন, "এই দিনে, আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের অটল সংকল্প পুনর্ব্যক্ত করছি। আমাদের জাতি সন্ত্রাসের শক্তির বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে"।

উল্লেখ্য, পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসীরা ২০০১ সালের এই দিনে সংসদ কমপ্লেক্সে হামলা চালায়। ৯ জন প্রাণ হারায় সেই ঘটনায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ সন্ত্রাসীই নিহত হয়। পার্লামেন্টের সেই হামলার কথা আজও মনে করে প্রত্যেকে। এতো গুলো বছর পরও টাটকা রয়েছে সেই স্মৃতি। তাই এদিন কার্যত, সেই স্মৃতিই চারণা করলেন রাষ্ট্রপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+