Lok Sabha Session: সংসদের দুই কক্ষে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মুর্মু! ভিডিও বার্তা দিলেন রাহুল

Lok Sabha Session: লোকসভা এবং রাজ্যসভায় আজ বৃহস্পতিবার যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল ১১ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বাগত জানাবেন। এবং দুই কক্ষেই ভাষণ দেবেন। যেখানে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলি তুলে ধরতে পারেন রাষ্ট্রপতি মুর্মু। অষ্টাদশ লোকসভা গঠনের পর সংসদের যৌথ সভায় এটিই হবে রাষ্ট্রপতির প্রথম ভাষণ।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে ফের একবার গঠন হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এরপর গত ২৪ জুন থেকে লোকসভায় বিশেষ অধিবেশন (Lok Sabha Session) শুরু হয়েছে।

Lok Sabha Session

রাজ্যসভার অধিবেশন আজ অর্থাৎ ২৭ জুন থেকে শুরু হচ্ছে। তার আগে বুধবার বিজেপির রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করে। যেখানে একাধিক বিষয় আলোচনা হয়েছে বলে খবর।

Lok Sabha Session: রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী

একেবারে নিয়ম মেনে রাষ্ট্রপতি ভবন থেকে নির্দিষ্ট সময়ে সংসদ পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। লোকসভা ও রাজ্যসভায় তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদী। ঐতিহ্যবাহী রাজদণ্ড 'সেঙ্গোল' বহন করে নিম্নকক্ষে তাঁকে নিয়ে যাওয়া হবে। সংবিধানের অনুচ্ছেদ ৮৭ অনুযায়ী, প্রতি লোকসভা নির্বাচনের পর অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিকে সংসদের যৌথ অধিবেশনে (Lok Sabha Session) ভাষণ দিতে হয়।

Lok Sabha Session: ধন্যবাদ প্রস্তাবে জবাব দেবেন মোদী

রাষ্ট্রপতির এদিনের বক্তব্যে সরকারের একাধিক নীতি এবং সিদ্ধান্তের কথা উঠে আসতে (Lok Sabha Session) পারে। পাশাপাশি নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলিও সাংসদের সামনে তুলে ধরতে পারেন। রাষ্ট্রপতির বক্তব্যের পরেই শাসক দল সংসদের উভয় কক্ষে ধন্যবাদ প্রস্তাব পেশ করবে। যার উপর চর্চা চলবে। আগামী দুই কিংবা তিন জুলাই ধন্যবাদ প্রস্তাবের উপর চর্চার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবারই স্পিকার পদে শপথ নিয়েছেন ওম বিড়লা। বিজেপি বিরোধী 'ইন্ডিয়া জোট' স্পিকার পদের জন্য প্রার্থী দেয়। যদিও শেষমেশ ১৮তম লোকসভার স্পিকার পদ নিজেদের হাতেই রাখল বিজেপি নেতৃত্বাধিন এনডিএ। যদিও ভোটাভুটি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Session: বিরোধী দলনেতা নির্বাচিত রাহুল গান্ধী

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় দেশের মানুষ-কংগ্রেস কর্মী এবং 'INDIA' জোটের সদস্যদের ধন্যবাদ জানিয়ে রাহুল জানিয়েছেন,বিরোধীনেতা কোনও পদ নয়। আপনাদের আওয়াজ হয়ে লড়াই করার বড় দায়িত্ব। সর্বশক্তি দিয়ে প্রত্যেক ক্ষেত্রে আওয়াজ তুলে (Lok Sabha Session) ধরার কথাও এদিন বলেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+