PM Modi To Meet Joe Biden: G-7 সামিটে যোগ দিতে ইতালি যাচ্ছেন মোদী! দেখা হবে জো বাইডেনের সঙ্গেও
PM Modi To Meet Joe Biden: দিল্লির মসনদে ফের একবার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি সরকার। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর সোমবারই মন্ত্রিদের দফতর ভাগ করে দেওয়া হয়েছে। আর এর মধ্যেই বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। G-7 সামিটে যোগ দিতে আজ বৃহস্পতিবার ইতালি উড়ে যাবেন তিনি।
এই শীর্ষ সম্মেলনে একাধিক বিষয়কে সামনে রেখে রাষ্ট্র প্রধানরা (PM Modi To Meet Joe Biden) আলোচনা করবেন। আলোচনা হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। পাশাপাশি গাজার উপরে ইজরায়েলের হামলা নিয়েও আলোচনা হতে পারে। ইতালির আপুলিয়া অঞ্চলের বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসোর্টে এই সম্মেলন হবে। আজ অর্থাৎ ১৩ জুন থেকে আগামী ১৫ জুন পর্যন্ত এই সম্মেলন চলবে।

PM Modi To Meet Joe Biden: বৈঠক হতে পারে জো বাইডেনের সঙ্গে
ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী হিসাবে এটাই প্রথম বিদেশ সফর নরেন্দ্র মোদীর। জানা যাচ্ছে, ইতালির G7 (Summit) সামিটে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে প্যারিসেই দুজনের সাক্ষাৎ (PM Modi To Meet Joe Biden) হবে বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) জ্যাক সুলিয়াভান ( Jake Sullivan)।
এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নরেন্দ্র মোদী এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন। ফলে দুজনের মধ্যে আলোচনা একাধিক বিষয়ে হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন এনএসএ। বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী পদে শপথের পরেই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান জো বাইডেন (PM Modi To Meet Joe Biden)। এমনকি প্যারিসে থাকাকালীন মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন বলেও জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
PM Modi To Meet Joe Biden: বৈঠক হবে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক ইস্যুতে দুজনের মধ্যে বৈঠক হতে পারে বলে খবর। এছাড়াও ইতালির G7 (Summit) সামিটের ফাঁকেই আরও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গেও মোদীর বৈঠক হবে বলে জানা যাচ্ছে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications