নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ থেকে শুরু হয়ে গেল আরও একটি নতুন বছর। পৃথিবীর বয়স আরও একটু বেড়ে গেল। ২০২৪ চলে গিয়ে চলে এল ২০২৫। এই নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং কামনা করেছেন যে ২০২৫ সকলের জন্য নতুন সুযোগ, সাফল্য এবং অফুরন্ত আনন্দ নিয়ে আসুক।

মোদী নিজের এক্স হ্যান্ডেলে এদিন লেখেন, "এই বছর সকলের জন্য নতুন সুযোগ, সাফল্য এবং সীমাহীন আনন্দ বয়ে আনুক। প্রত্যেককে ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আশীর্বাদ করুক"।
নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নতুন বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লিখেছেন, "সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই! ২০২৫ সাল সবার জন্য আনন্দ, সম্প্রীতি এবং সমৃদ্ধি বয়ে আনুক! এই উপলক্ষে, আসুন আমরা ভারতের জন্য একটি উজ্জ্বল, আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যত তৈরির জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি৷ বিশ্বের দরবারে ভারতকে আরও একটু ফুটিয়ে তুলি"।
দেশবাসী ২০২৫ সালকে বিভিন্ন উদযাপনের সাথে স্বাগত জানিয়েছে। কেউ কেউ মন্দিরে প্রার্থনা এবং নৈবেদ্য দিয়ে নতুন বছরে প্রবেশ করেছে। দেশের বিভিন্ন স্থানেই দেখা যাচ্ছে যে নতুন বছরের প্রথম দিনে প্রার্থনা করার জন্য সারা দেশ জুড়ে মানুষ মন্দিরে মন্দিরে ভিড় জমিয়েছে।
অন্য দিকে, সারাদেশেই বিভিন্ন প্রান্তে জমকালো উদযাপন ও আনন্দের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ইয়ং জেনারেশন। ৩১ ডিসেম্বরের মধ্যরাত থেকেই বিভিন্ন হোটেল, রেস্তোঁরায় ভিড় জমান তরুণ-তরুণীরা। নাচে-গানে জমকালো অনুষ্ঠানে মেতে ওঠে সকলে। এই ভাবেও নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনেকেই।












Click it and Unblock the Notifications