Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে নিয়ে উপহাস কল্যাণের! তীব্র নিন্দা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

রেকর্ড সংখ্যক সাংসদকে বহিষ্কারের পরে সাংসদরা সংসদ চত্বরে নকল অধিবেশন বসিয়েছিলেন। সেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস করেন মঙ্গলবার। এদিন তার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার উপরাষ্ট্রপতি ধনখড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপহাসের নিন্দা করেছিলেন। এদিন প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী তাঁর কাছে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন বলে জানিয়েছেন ধনখড়। অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনার নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সংসদ ভবন কমপ্লেক্সে উপরাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে, তাতে তিনি হতাশ।

প্রধানমন্ত্রী মোদী ধনখড়কে বলেছেন, আজ যা তাঁকে (ধনখড়) সংসদের ভিতরে যা শুনতে হয়েছে, তা তিনি হত ২০ বছর ধরে শুনে আসছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। রাজ্যসভার চেয়ারম্যান টুইট করে বলেছেন প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করেছিলেন। রাজ্যসভার চেয়ারম্যানকে হাউসের বাইরে যেভাবে ব্যাঙ্গ করা হয়েছে, তাও দুঃখজনক বলেছেন প্রধানমন্ত্রী।

উপরাষ্ট্রপতি ধনখড় নিজের পোস্টে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, কিছু লোকের কাজ তাঁকে তাঁর দায়িত্ব পালন থেকে এবং সংবিধানে বর্ণিত নীতিগুলি বজায় রাখতে বাধা দিতে পারে না। তিনি সেই মূল্যবোধের প্রতি আন্তরিক প্রতিশ্রুতি বদ্ধ বলেও জানিয়েছেন ধনখড়। কোনও অপমান তাঁকে তার পথ পরিবর্তন করাতে বাধ্য করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

সংসদের শীতকালীন অধিবেশনে সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী সাংসদরা। যা না মানায় বিরোধী সাংসদরা হট্টগোল করায় সংসদের দুই কক্ষে সবমিলিয়ে ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সেই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান সাসচপেন্ড হওয়া সাংসদরা।

সেই সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি ধনখড়কে নিয়ে উপহাস করেন এবং সেই ছবি তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই ঘটনাকে লজ্জাজনক অ্যাখ্যা দিয়ে উপরাষ্টরপতি বলেন, একজন সাংসদ মজা করছেন, আর আরেকজন সাংসদ সেই ঘটনার ভিডিও করছেন, যা হাস্যকর এবং অগ্রহণযোগ্য।

তাঁকে উপহাস করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, এটা কেবল কৃষ বা একটি সম্প্রদায়ের অপমান নয়, রাজ্যসভার চেয়ারম্যান পদের অসম্মান এবং তাও একটি রাজনৈতিক দলের সদস্যের দ্বারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+