রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন! আরও বেশি সংখ্যাক মানুষের কাছে পৌঁছে দিতে পদক্ষেপ
এবার পরিবর্তন হল রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম। এদিন রাষ্ট্রপতি ভবনের তরফে একথা জানানো হয়েছে। বিজেপির তরফে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন। এদিন থেকে তা অমৃত উদ্যান নামে পরিচিত হচ্ছে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব উৎসবের অংশ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নাম দিয়েছেন।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন, এবার থেকে এই উদ্যান রবিবারেও খোলা থাকবে। এই উদ্যানকে আরও বেশি সংখ্যাক মানুষের কাছে পৌঁছে দিতে নেওয়া হয়েছে পদক্ষেপ।
|
একনজরে অমৃত উদ্ধান
রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে অমৃত উদ্ধান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে এই উদ্যান। এই উদ্যানকে রাষ্ট্রপতি ভবনের আত্মা হিসেবে বর্ণনা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুঘল উদ্যান এবং তাজমহলের চারপাশের উদ্ধানগুলির অনুকরণে এই উদ্যান তৈরি করা হয়েছিল। এখানে ভারত ও পারস্যের চিত্রকর্মও ব্যবহার করা হয়েছিল।
স্যার এডউইন লুটিয়েনব্স ১৯১৭ সালের প্রথমের দিকে এই উদ্যান তৈরির জন্য চূড়ান্ত নকসা অনুমোদন করেছিলেন। ১৯২৮ ও ১৯২৯ সালের মধ্যে সেখানে শুধুমাত্র চারা লাগানো হয়েছিল।
ঠিক যেমন রাষ্ট্রপতি ভবন ভারতীয় এবং পশ্চিমী স্থাপত্য শৈলিতে তৈরি, তেমনই স্যার লুটিয়েন্স দুটি ভিন্ন উদ্যানবিদ্যার ঐহিত্যকে একত্রিত করেছিলেন। যেখানে মুঘল এবং ইউরোপীয়ান সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনি। সেখানে রয়েছে হার্বাল গার্ডেন, বনসাই গার্ডেন, সেন্ট্রাল লন, লং গার্ডেন এবং সার্কুলার গার্ডেন।

সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি
বিজেপির তরফে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন অমৃতকালে দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে আসা দরকার। তিনি এনিয়ে টুইটও করেছেন। অন্য বিজেপি নেতারাও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিজেপি সাংসদ দেবেশ কুমার বলেছেন, দাসত্বের প্রতীক নির্মূল হয়েছে। অমৃতকালে দাসত্বের মানসিকতা থেকে বেরিয়ে আসতে এটি মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত।
|
খোলা থাকবে প্রায় দু-মাস
রাষ্ট্রপতি ভবনে বাগানকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এদিন থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে এই বাগান খোলা থাকবে ২৬ মার্চ পর্যন্ত। এর মধ্যে রক্ষণাবেক্ষণের জন্য সোমবার এবং হোলির কারণে ৮ মার্চ তা বন্ধ রাখা হবে। এছাড়াও বিশেষভাবে সক্ষম, কৃষক ও মহিলাদের দেখার জন্য কিছু সময় সংরক্ষিত রাখার কথা জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। ২৮ মার্চ খোলা রাখা হবে কৃষকদের জন্য, বিশেষভাবে সক্ষমদের জন্য ২৯ মার্চ, প্রতিরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশ কর্মীদের জন্য ৩০ মার্চ এবং মহিলাদের জন্য খোলা থাকবে ৩১ মার্চ।
|
সাধারণের জন্য আরও বেশি সময়
রাষ্ট্রপতি ভবনের উদ্যানকে সাধারণের মধ্যে আরও বেশি করে পৌঁছে দিতে প্রতি ঘন্টায় স্লটের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টের মধ্যে ছয় ঘন্টার স্লটে দেখার অনুমতি দেওয়া হচ্ছে। সপ্তাহের দিনগুলিতে সকাল ১০ টা থেকে দুপুর বারোটার মধ্যে দুটি ফোরনুন স্লটে দর্শক সংখ্যা সাড়ে সাত হাজার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের শেষে তা বাড়িয়ে ১০ হাজার করা হবে। ১২টা থেকে ৪ টের মধ্যে চারটি আফটারনুন স্লটে সপ্তাহের দিনগুলিতে পাঁচ হাজার দর্শক দেখার সুযোগ পাবেন। অন্যদিকে সপ্তাহ শেষে এই সংখ্যা বাড়িয়ে সাড়ে সাত হাজার করা হবে। অনলাইনে টিকিট বুকিংয়ের বন্দোবস্ত রয়েছে। https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications