রয়েছে সেলুন, জিম! আন্দোলনের ৪ মাসের মাথায় দিল্লি সীমান্তে পাকা বাড়ি বানিয়ে ফেললেন কৃষকরা

রয়েছে সেলুন, জিম! আন্দোলনের ৪ মাসের মাথায় দিল্লি সীমান্তে পাকা বাড়ি বানিয়ে ফেললেন কৃষকরা

ইতিমধ্যেই পার হয়ে গিয়ছে ১০০ দিনেরও বেশি সময়। এমনকী ১১ দফা বৈটিকের পরেও মেলেনি কোনও রফাসূত্র। এমতাবস্থায় দিল্লি সীমান্তে একটানা কৃষক আন্দোলনের তেজ ক্রমেই আরও বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। এমনকী ইতিমধ্যেই ২৬ মার্চ ফের ভারত বনধের ডাকও দেওয়া হয়েছে বলে খবর। এদিকে এরই মাঝে টিকরি সীমান্তের পাশেই পাকা বাড়ি তৈরি করছেন আন্দোলনরত কৃষকরা। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

তৈরি হয়েছে সেলুন, জিম

তৈরি হয়েছে সেলুন, জিম

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের পাশ করা ৩টি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। দিল্লি সীমান্তে প্রখর শীতের মধ্যে অস্থায়ী ছাউনি বানিয়ে শুরু হয়েছিল সেই বিক্ষোভ। কিন্তু দিন যত গড়িয়েছে ততই বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। কেন্দ্রের নয়া প্রস্তাবিত তিনটি আইন প্রত্যাহার করা না হলে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন কৃষক নেতারা। এদিকে এরইমাঝে ইতিমধ্যেই জিম, সেলুনও তৈরি হয়েছে গিয়েছে দিল্লির একাধিক সীমান্তে। এবার তৈরি হল পাকা বাড়ি।

 কী বলছেন কৃষক নেতারা ?

কী বলছেন কৃষক নেতারা ?

কৃষক নেতাদের মতে, দিল্লির হাঁড়কাপানো শীতে তাঁবুর মধ্যে এবং রাস্তার মধ্যেই থাকতে হচ্ছিল কৃষকদের। ফলে কষ্ট বাড়ছিল তাঁদের। সামনে আসছে ঝড় ঝঞ্ঝার দিন। এমনকী দিল্লির প্রচণ্ড গরমের মধ্যে আন্দোলন করা সহজ কথা নয়, সে কথা বিলক্ষণ জানেন প্রতিবাদী কৃষকরা। এপ্রিল মে মাসে রাজধানীতে দুপুরের দিকে লু বইতে দেখা যায়। তাই আগাম প্রস্তুতি সেড়ে রাখতে চাইছেন তারা।

 তৈরি হতে চলেছে ১ থেকে ২ হাজার ছোট বাড়ি

তৈরি হতে চলেছে ১ থেকে ২ হাজার ছোট বাড়ি

এদিকে আন্দোলন শুরু করার পর থেকে অনেক কৃষক ট্র্যাক্টরের মধ্যে দিন কাটাচ্ছিলেন কিন্তু পাঞ্জাবে ফসল কাটার মরসুম আসায় বেশির ভাগ ট্রাক্টর ফিরে যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা ব্যয়ে টিকরি সীমান্তরের পাশে রাজ মিস্ত্রিদের সঙ্গে কৃষকরা নিজেরাও হাত লাগিয়ে তৈরি করে ফেলেছেন ২৫ টি বাড়ি। আগামীতে এরকম ১ হাজার থেকে ২ হাজার ছোট ছোট বাড়ি তৈরির ভাবনা রয়েছে তাঁদের।

অস্থায়ী ছাউনির সংখ্যাও বাড়ছে

অস্থায়ী ছাউনির সংখ্যাও বাড়ছে

তবে বাড়ি তৈরির পাশাপাশি অস্থায়ী ছাউনির সংখ্যাও আরও বাড়ানো হবে বলে কৃষক নেতাদের তরফে জানানো হয়েছে। কৃষক আন্দোলন প্রত্যাহার করছে না দেখে ইতিমধ্যেই দিল্লি সীমান্তে আন্দোলন চলাকালীন ৮ জন কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। যা নিয়ে সরব হয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। এদিকে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগেও আন্দেোলনের আঁচ পৌঁছে দিতে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিজেপিকে ভোট না দিতেও সাধারণ মানুষের কাছে আবেদন করছেন কৃষক নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+