প্রিয়া দত্তর বিপরীতে বিজেপির টিকিটে নির্বাচনে লড়বেন প্রীতি জিনটা?

সূত্রের খবর অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন প্রীতি। অভিনেতা সঞ্জয় দত্তর বোন তথা কংগ্রেসনেত্রী প্রিয়া দত্তের বিপরীতে দাঁড়াতে পারেন তিনি। কোনওদিনই সেভাবে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেননি প্রীতি। তাই এ হেন খবরে অনেকেই চমকে গিয়েছেন।
উত্তর মধ্য মুম্বই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবেন কংগ্রেসের প্রিয়া দত্ত। বিজেপি শুরু থেকেই চাইছিল এই আসনে কোনও তারকা প্রার্থী দাঁড় করাতে। বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি সম্পর্কে প্রীতির দূর সম্পর্কের আত্মীয় হন। রুডি চাইছেন প্রীতিই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন।
যদিও শোনা যাচ্ছে রুডির প্রস্তাব নাকোচ করে দিয়েছেন অভিনেত্রী। তবে এখনই হাল ছাড়তে রাজি নয় বিজেপিও। বিজেপির তরফে জানানো হয়েছে প্রীতিকে রাজি করানোর জন্য আবারও তারা চেষ্টা করবে। তবে শেষমেষ প্রীতি যদি রাজি নাও হয় তবে ওই জায়গায় কোনও তারকা প্রার্থীকেই আনা হবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications