কালশিটে পড়া তাঁর হাতের ছবি পুলিশকে দিলেন প্রীতি জিনটা

সূত্রের খবর অনুয়ায়ী, বিসিসিআই-এর ফুটেজ থেকে ওই ছবি গুলি তোলা হয়েছে। প্রীতির এক বন্ধু এই ছবি তুলেছেন। যে ব্যক্তি প্রীতির হাতে আঘাতের চিহ্নের ছবি তুলেছেন তাঁর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ। প্রীতি নেসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছিলেন মাঠে উত্তপ্ত আলোচনা হওয়ার সময়ই ওয়াদিয়া খুব জোরে তার ডান হাত ধরে টান দেন।
ছবির সত্যতা প্রমাণ হলে, প্রীতির মামলা আরও মজবুত হবে: শীর্ষ পুলিশ আধিকারিক
পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, প্রীতি জিনটা ৪টি ছবি জমা দিয়েছেন। যাতে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর হাতে কালশিটের দাগ রয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, আগে পরীক্ষা করে দেখা হবে ওই ছবিগুলি আসল কিনা। যদি ওই ছবিগুলির সত্যতা প্রমাণিত হয় তবে প্রীতি নেস মামলায় এই ছবিগুলি নেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হতে পারে।
এদিকে নেস ওয়াদিয়ার তরফে এক প্রতিনিধি বুধবারদিন মেরিন ড্রাইভ থানায় যোগাযোগ করেন। ওয়াদিয়া পুলিশের কাছে চিঠিতে তাঁর তরফের যে ৯ জন সাক্ষীর নাম জানিয়েছিল তাদেরই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে এদিন থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন ওই প্রতিনিধি।
আরও পড়ুন : প্রীতি-নেস কাণ্ড: ৯ সাক্ষীর তালিকা দিলেন নেস ওয়াদিয়া, ৪৮ ঘন্টায় হতে পারে জিজ্ঞাসাবাদ
পুলিশ অবশ্য জানিয়েছে প্রীতির অভিযোগের যে পাল্টা জবাব নেস দিয়েছিলেন, তাতে তাঁর দাবি ছিল, জায়গা না পাওয়ায় গাড়ওয়াড়ে স্টেডিয়ামে খোলা আকাশের নীচে তাঁর মা মরিন ওয়াদিয়াকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যদিও নেসের এই দাবির কোনও তথ্যপ্রমাণ মেলেনি, এমনকী এই ঘটনার কোনও সাক্ষীও খুঁজে পাওয়া যায়নি।
আগে অবশ্য কিংস ইলেভেন পাঞ্জাবের তরফে তারা শর্মা জানিয়েছিলেন, যে অতিথিরা খোলা জায়গায় বসতে চেয়েছিলেন তাঁদের চেন্নাই সুপার কিংস-এর স্ট্যান্ডে বসানো হয়েছিল।












Click it and Unblock the Notifications