কেরলে বন্যা-সংকট তীব্র, রোপওয়ে দিয়ে অন্তঃস্বত্ত্বা মহিলাকে উদ্ধারের ভিডিও ভাইরাল

জটিল থেকে জটিলতর হচ্ছে কেরালার বন্যা পরিস্থিতি। শুধু কেরলই নয়, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর পরিস্থিতিও ভয়াবহ রূপ নিচ্ছে ক্রমশ।

জটিল থেকে জটিলতর হচ্ছে কেরালার বন্যা পরিস্থিতি। শুধু কেরলই নয়, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর পরিস্থিতিও ভয়াবহ রূপ নিচ্ছে ক্রমশ। এরই মধ্যে কেরালার পালাকাদ জেলায় এক অন্তঃস্বত্ত্বা মহিলাকে উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই মহিলাকে রোপওয়ে ব্যবহার করে উদ্ধার করে আনা হয়।

গত বছরে কেরালাকে বিধ্বস্ত করে দিয়েছিল শতাব্দীর ভয়াবহ বন্যা। সেবার প্রায় ৫০০ প্রাণ কেড়ে নিয়েছিল ওই দুর্যোগ। এবার শুধু কেরালা নয়, মোট চার রাজ্যের বন্যা পরিস্থিতি সংকটজনক। কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।

চার রাজ্যে চার লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। এখনও চলছে উদ্ধারকাজ। বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে আনা হচ্ছে দুর্গতদের। ভারতীয় সেনা, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা উদ্ধারকার্যে নেমেছেন। আর এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা কেরলের ওয়ানাডের।

গত তিনদিনে কেরালাতেই মৃত্যু হয়েছেন ৫০ জনের। ওয়ানাড ও মাল্লাপুরমে একের পর এক ধসের ঘটনা ঘটছে। মাল্লাপুরমে ৪০ জন ধসের নীচে আটকে রয়েছে। কোচি বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বন্যা প্লাবিত এলাকার জন্য ত্রাণ ঘোষণা করতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+