ধর্ষণ এড়াতে অন্তঃসত্ত্বার ঝাঁপ চলন্ত ভ্যান থেকে, নারকীয় ঘটনায় চাঞ্চল্য দেশের এই প্রান্তে

মনুষত্বের সমস্ত সীমা ছাড়িয়ে একের পর এক যৌন হেনস্থার ঘটনায় জেরবার দেশের বিভিন্ন প্রান্ত।

মনুষ্যত্বের সমস্ত সীমা ছাড়িয়ে একের পর এক যৌন হেনস্থার ঘটনায় জেরবার দেশের বিভিন্ন প্রান্ত। ধর্ষণ থেকে শ্লীলতাহানির মতো নানা বিকৃত মানসিকতার ক্রামগত শিকার হচ্ছেন মহিলারা। আর সেই ঘটনারই আরেক নিকৃষ্টতম উদাহরণ উঠে এল তেলাঙ্গানায়। সেখানে একটি চলন্ত ভ্যানে এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণে উদ্য়ত হয় ভ্যানের চালক ও ক্লিনার।

ধর্ষণ এড়াতে অন্তঃসত্ত্বার ঝাঁপ চলন্ত ভ্যান থেকে, নারকীয় ঘটনায় চাঞ্চল্য দেশের এই প্রান্তে

পুলিশ সূত্রের খবর, অন্তঃসত্ত্বা ওই মহিলা জামাকাপড় বিক্রির কারবারী ছিলেন। দিনের শেষে ব্যবসার কাজের পর ওই ভ্যানে চড়ে তিনি নিজের হায়দরাবাদ থেকে নিজের গ্রামে যাচ্ছিলেন। আর সেই সময়েই তাঁর ওপর চডা়ও হওয়ার চেষ্টা করে ওই দুই অভিযুক্ত।

এরকম এক ঘৃণ্য পরিস্থিতিতে চলন্ত ভ্যান থেকে ঝাঁপ দেন ওই মহিলা। সঙ্গে তাঁর ৭ বছরের মেয়েকে নিয়ে তিনি ঝাঁপ দেন। আর তখনই পড়ে গিয়ে মৃত্যু ঘটে তাঁর। হাইওয়েতে পড়ে থাকে তাঁর নিথর দেহটি। এরপর ঘটনাস্থলে আশপাশের মানুষ জড়ো হলে দেখতে পান ওই মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। এদিকে, গোটা ঘটনাটি পুলিশকে জানায় তাঁর ৭ বছরের মেয়ে। একের পর এক মহিলা নির্যাতনের ঘটনায় দেশের মহিলা নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+