চুম্বনরত অবস্থায় স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী! কারণ শুনলে চমকে উঠবেন
শুনতে অবাক লাগলেও এক আজব অভিযোগ দায়ের হয়েছে দিল্লি পুলিশের কাছে। এক ২২ বছরের মহিলা চুম্বনরত অবস্থায় স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে দেন । ঘটনা দিল্লির রনহোলা এলাকার।
শুনতে অবাক লাগলেও এক আজব অভিযোগ দায়ের হয়েছে দিল্লি পুলিশের কাছে। এক ২২ বছরের মহিলা চুম্বনরত অবস্থায় স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে দেন বলে অভিযোগ । ঘটনা দিল্লির রনহোলা এলাকার। এই কাণ্ড ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

দাম্পত্য জীবনে প্রেমের আবেশ ঘনিষ্ঠ হওয়ার ঘটনা স্বাভাবিক। সেই ঘনিষ্ঠতার সময়ে চুম্বনরত অবস্থায় জিভ কামড়ে ছিঁড়ে ফেলার মত ঘটনা তাজ্জব করেছে অনেককেই। দিল্লির রনহোলা এলাকার ২২ বছরের ওই মহিলা কয়েক মাসের গর্ভবতী। তার বিরুদ্ধে অভিযোগ চুম্বনের সময় তিনি স্বামীর অর্ধেক জিভ কামড়ে ছিঁড়ে নেন। নিজের স্বামীর সঙ্গে কেন এমন করেছে ওই মহিলা? এই প্রশ্নের উত্তরে স্থানীয়রা জানাচ্ছেন, স্বামীকে একেবারেই পছন্দ ছিলনা মহিলার। স্বামীকে দেখতে ভালো নয় বলে তাঁর জিভ কামড়ে ছিঁড়ে নেয় সে! এমনই দাবি স্থানীয়দের।
এদিকে, স্ত্রীয়ের কামড়ে আহত স্বামীকে ভর্তি করা হয়েছে দিল্লির সফদরজঙ হাসপাতালে। বেশ কয়েকটি অপরেশন হয়েছে তাঁর। অন্যদিকে তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ৩২৬ ধারায় মামলাও দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications