পাঞ্জাব : একসঙ্গে নাচতে রাজি না হওয়ায় মঞ্চেই গুলি করে নর্তকী খুন, দেখুন ভিডিও

বিয়েতে মঞ্চ বেঁধে অনুষ্ঠান চলছিল। মঞ্চের উপরে গানের তালে নাচছিলেন কুলবিন্দর কউর নামে এক গর্ভবতী তরুণী। সঙ্গে ছিলেন আরও কয়েকজন তরুণী। অভিযোগ কুলবিন্দরকে পেটে গুলি করলে তিনি সেখানেই প্রাণ হারান।

ভাটিন্ডা, ৫ ডিসেম্বর : পাঞ্জাবের ভাটিন্ডায় একটি বিশেষ অনুষ্ঠান বদলে গেল শোকের মিছিলে। বিয়েতে মঞ্চ বেঁধে অনুষ্ঠান চলছিল। মঞ্চের উপরে গানের তালে নাচছিলেন কুলবিন্দর কউর নামে এক গর্ভবতী তরুণী। সঙ্গে ছিলেন আরও কয়েকজন তরুণী। অভিযোগ কুলবিন্দরকে পেটে গুলি করলে তিনি সেখানেই প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, ভাটিন্ডার মৌর মান্ডি টাউনে ঘটনাটি ঘটেছে। নাচের অনুষ্ঠানের ভিডিও তোলা হচ্ছিল। ফলে গুলি চালানোর ঘটনাও তাতে ধরা পড়েছে। গুলির সঙ্গে সঙ্গেই মঞ্চে লুটিয়ে পড়েন কুলবিন্দর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

পাঞ্জাব : একসঙ্গে নাচতে রাজি না হওয়ায় মঞ্চেই খুন নর্তকী

এই ঘটনায় বিল্লা নামে এক ব্যক্তি সহ মোট ৪ জনের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ধরতে চিরুন্নি তল্লাশি চলছে। অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল। তরুণীকে সঙ্গে নিয়ে নাচ করতে বলায় তিনি রাজি হননি। অভিযোগ এরপরই গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।

যদিও পুলিশ অর্কেস্ট্রা ডান্সার কুলবিন্দর গর্ভবতী ছিলেন কিনা সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। জানা গিয়েছে, কুলবিন্দররা যখন নাচছিলেন তখন এক যুবক নাচার জন্য স্টেজে পৌঁছে গিয়েছিল। তাকে ফিরিয়ে দিতেই সে স্টেজ থেকে নেমে কুলবিন্দরকে গুলি করে দেয়। একনজরে দেখে নিন ভিডিওটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+