মোদী-ঝড়ে পদ্ম শিবিরে এসে পড়েছেন বাম-কংগ্রেস ভোটাররাও! ভোটের আগে সমীক্ষায় তাক লাগানো তথ্য
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের ফলাফল ঘিরে রুদ্ধশ্বাস অপেক্ষার পালা এখন গোটা ভারত জুড়ে। দিল্লির তখতে কে বসতে চলেছেন, তা কার্যত আগামীকালই খানিকটা স্পষ্ট হয়ে যাবে বলে ধরাণা সমস্ত মহলের।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের ফলাফল ঘিরে রুদ্ধশ্বাস অপেক্ষার পালা এখন গোটা ভারত জুড়ে। দিল্লির তখতে কে বসতে চলেছেন, তা কার্যত আগামীকালই খানিকটা স্পষ্ট হয়ে যাবে বলে ধরাণা সমস্ত মহলের। আর হাইভোল্টেজ ২৩ মের আগে এবার প্রকাশ্যে এলো সিএসডিএস- লোকনীতির সমীক্ষা। যেখানে প্রধানমমন্ত্রিত্বের তখন নিয়ে উঠে এসেছে একাধিক তথ্য

মোদী সুনামি!
সমীক্ষা বলছে, ২০১৯ সালে 'অ্যাডভান্টেজ-মোদী ' কে কাজে লাগিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর ভাবমূর্তি ভোটারদের মধ্যে বেশ খানিকটা প্রভাব ফেলেছে। ২০১৪ সালের তুলনায় মোদীর পক্ষে ভোটারদের সংখ্যা ক্রমেই বাড়ে শুরু করেছে। যা আঁচ করতে পেরে এবারের লোকসভা ভোটের প্রচারে বারবার বিজেপি প্রার্থীরা 'মোদীর জন্য ভোট দিন' স্লোগানে মাতোয়ারা ছিলেন।

বাম-কংগ্রেস ভোটাররাও মোদী-পক্ষে!
সমীক্ষার হিসাব বলছে, ২০১৪ সালে কংগ্রেসের ঘরের ৪ শতাংশ ভোটার মোদীর সপক্ষে ছিল। ২০১৯ সালের এপ্রিল -মে মাসে দেখা গিয়েছে ,সেই ৪ শতাংশ ভোটার ৭ শতাংশ হয়ে গিয়েছে, যাঁরা মোদীর সপক্ষে এসেছেন। বামেদের ক্ষেত্রেও একই ছবি। ২০১৪ সালের এপ্রিল -মে মাসে ২১ শতাংশ মানুষ মোদীর পক্ষে ছিলেন। ২০১৯ সালের নিরিখে সেই অঙ্ক হয়েছে ২৯ শতাংশ। ফলে স্ববাববতই স্পষ্ট বাম-কংগ্রেস ভোটারদের একটা অংশ বিজেপি নয়, বরং 'মোদী'-ম্যাজিকে বিভোর !

বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বও কাটিয়ে দিয়েছে মোদী -ম্যাজিক!
সমীক্ষা বলছে, গোবলয়ের একটা বড় অংশে বিজেপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে নিচু তলার কর্মীদের অসন্তোষ দানা বাঁধছিল কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে মোদীর ভাবমূর্তি সেই সমস্যাও কাটিয়ে দিয়েছে। একই সঙ্গে ভোটারদের কাছেও স্থানীয় নেতাদের ভাবমূর্তি ছাপিয়ে মোদীই অনেক বড় হয়ে উঠেছেন বলে দাবি সমীক্ষা।

মোদী ভাবমূর্তি ও বিজেপির জোটসঙ্গীদের ভোটার শতাংশ
মোদীর ভাবমূর্তি ঘিরেও বিজেপি ভোটারদের ও এনডিএ শরিকদলের ভোটারদের ভোট শতাশ বেড়েছে। বিজেপির ২৯ শতাংশ ও এনডিএ শরিকদলের ২৫ শতাংশ ভোটাররাও প্রধানমন্ত্রী পদে মোদীর কাজে উচ্ছ্বসিত। দলের চেয়েও বেশি প্রধানমন্ত্রী হিসাবে মোদীকে দেখেই এঁরা প্রভাবিত হয়েছেন বলে দাবি সমীক্ষার।












Click it and Unblock the Notifications