'আবদুল্লাহ ও মুফতির মুক্তির জন্য প্রার্থনা করি!' মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

ফের একবার উস্কে গেল কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরবর্তী পর্যায়ে কাশ্মীরে বন্দি তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আটকের প্রসঙ্গ। আর এই প্রসঙ্গ তুললেন খোদ দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের বক্তব্য ঘিরে ফের একবার কাশ্মীর প্রসঙ্গ উস্কে গেল।

'সরকার কাউকে অত্যাচার করেনি'

'সরকার কাউকে অত্যাচার করেনি'

সংবাদসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর প্রসঙ্গ নিয়ে একাধিক বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন,' কাশ্মীর শান্তিপূর্ণ রয়েছে। সেখানের পরিস্থিতি ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে। এই উন্নতির সঙ্গে সঙ্গে পাল্টাবে এই সিদ্ধান্তগুলিও ( রাজৈতিক নেতাদের মুক্তি) আলোচনায় আসবে । সরকার কাউকে অত্যাচার করেনি। '

 কাশ্মীরের স্বার্থে কাশ্মীরের জন্য সিদ্ধান্ত

কাশ্মীরের স্বার্থে কাশ্মীরের জন্য সিদ্ধান্ত

রাজনাথ সিং জানিয়েছেন , যে সিদ্ধান্ত কাশ্মীরের জন্য নেওয়া হয়েছে, তা কাশ্মীরের স্বার্থে নেওয়া হয়েছে। কাশ্মীরের উন্নতির কথা ভেবে নেওয়া হয়েছে ।

'আমি ওঁদের মুক্তির জন্য প্রার্থনা করি'

'আমি ওঁদের মুক্তির জন্য প্রার্থনা করি'

এই সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, 'আমি প্রার্থনা করি যে একবার যদি ওরা মুক্তি পান , ওঁরা যেন কাশ্মীরের উন্নতি ও কাজের বিষয়ে অবদান রাখেন।' প্রসঙ্গত ২০০ দিন ধরে কাশ্মীরে স্থগিতাবস্থার প্রেক্ষাপটে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের এমন বক্তব্য রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

 একাধিক কাশ্মীরি রাজনৈতিক নেতাকে আটক

একাধিক কাশ্মীরি রাজনৈতিক নেতাকে আটক

কাশ্মীরের একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করে রাখা হয়েছে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই। সেখানে পাবলিক সেফটি অ্যাক্টের মতো কঠিন ধারায় আটক করা হয়েছে ওমর আবদুল্লাহ থেকে মেহবুবা মুফতিকে। জেলে ভিতরে এখনও ন্যাশনাল কন্ফারেন্সের নেতার আলি মহম্মদ সাগর। যে আলি কাশ্মীরের ডাউনটাউন সিটির অন্যতম 'নাম'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+