Prayagraj accident: মহাকুম্ভে যাওয়ার পথে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ১০ পুণ্যার্থীর, প্রয়াগরাজে ভয়াবহ দুর্ঘটনা
Prayagraj highway accident: শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। প্রয়াগরাজ মির্জাপুর হাইওয়েতে মেজা এলাকায় বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে প্রাণ হারান একাধিক পুণ্যার্থী। প্রায় ১৯ জন পুণ্যার্থী গুরুতর জখম হয়েছেন।
হতাহত পুণ্যার্থীরা সকলেই ছত্তীসগঢ়ের কোরবা জেলা থেকে প্রয়াগের সঙ্গমে মহাকুম্ভের পুণ্য স্নান সারতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনা মাত্রই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। গুরুতর আঘাত প্রাপ্তদের আনা হয় জেলা হাসপাতালে।

ছত্তীসগঢ় থেকে বোলেরো গাড়িতে করে পুণ্যার্থীরা যাচ্ছিলেন। মুখোমুখি বাসের সঙ্গে সংঘর্ষ হয় গাড়ির। ১০ জন পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের সকলের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। আহত হয়েছেন বাসে থাকা যাত্রীরা। মধ্যপ্রদেশের রাজগড় থেকে পুণ্যার্থীরা ছিলেন বাসে। মহাকুম্ভ মেলায় স্নান সেরে বারাণসীতে ঘুরতে যাচ্ছিলেন তারা। রামনগর সিএইচসিতে ১৯ জন আহতকে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই।
যমুনানগরের ডিসিপি বিবেক চন্দ্র যাদব জানান, মৃতদেহগুলি স্বরূপ রানি মেডিক্যাল হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত জারি করা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় শোক জ্ঞাপন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি।
দিনকয়েক আগেই মহাকুম্ভের পুণ্যার্থীদের নিয়ে ফেরার সময় মধ্যপ্রদেশের শিহোরার মহলা গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাভেলার বাস। অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। জব্বলপুর থেকে ৪০ কিমি দূরে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৯ জনের মধ্যে ৭ জন পুণ্যার্থী মারা যান। বাকি ২ পুণ্যার্থী গুরুতর আহত হন। তাদের এখনও চিকিৎসা চলছে।
শনিবার ও রবিবার ব্যাপক পুণ্যার্থী সমাগমের কথা মাথায় রেখে মহাকুম্ভ মেলায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাস থাকা গাড়িগুলিকেও কাছেপিঠের পার্কিং এলাকায় ঘুরিয়ে দেওয়া হবে। পরিবহণের জন্য অন্যান্য উপায় অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে পুণ্যার্থীদের। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications