এবার ষড়যন্ত্রে অভিযুক্ত প্রধানমন্ত্রী মোদী! অভিযোগ করলেন হিন্দু সংগঠনের নেতা

আহমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগসাজসে ষড়যন্ত্রের অভিযোগ এবার সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এমনই অভিযোগ করলেন ভিএইচপির ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ তোগারিয়া।

আহমেদাবাদের প্রাইভেট হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তোগারিয়ার অভিযোগ, দিল্লিতে থাকা রাজনৈতিক বসদের নির্দেশে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার জেকে ভাট তাঁর এবং ভিএইচপি কর্মকর্তাদের উত্তক্ত করছেন।

ভিএইচপি নেতার দাবি, প্রধানমন্ত্রী মোদী এবং আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার জেকে ভাটের শেষ ১৫ দিনের ফোন কল প্রকাশ্যে আনা হোক।

সোমবার সকালে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান ভিএইচপির ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ তোগারিয়া। প্রায় ১০ ঘণ্টা পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটি পার্ক থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল।

এর আগে তোগারিয়া অভিযোগ করেছিলেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। যে কাজটি মিলিতভাবে করছে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ এবং রাজস্থান পুলিশ। রাজস্থান পুলিশ বহু বছরের পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল বলে অভিযোগ করেছেন তোগারিয়া।

এবার ষড়যন্ত্রে অভিযুক্ত প্রধানমন্ত্রী মোদী! অভিযোগ করলেন হিন্দু সংগঠনের নেতা

একইসঙ্গে তোগারিয়া দাবি করেছেন, তিনি জানতে পেরেছেন, যে মামলায় রাজস্থান পুলিশ তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল, সেই মামলা তুলে নেওয়া হয়েছিল ২০১৫ সালে। যে মামলা বন্ধ করে দেওয়া হয়েছে, কার নির্দেশে রাজস্থান পুলিশ সেই মামলায় তাঁকে গ্রেফতার করতে আসে, প্রশ্ন তুলেছেন তোগারিয়া। এর থেকেই তোগারিয়ার মনে হয়েছে দিল্লির রাজনৈতিক নেতাদের নির্দেশেই কাজ করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+