প্রত্যুষার মৃত্যুর কয়েক মাসের মাথায় ফের বিতর্কে বয়ফ্রেন্ড রাহুল, এবার অভিযোগ শ্লীলতাহানির
মুম্বই, ১৫ সেপ্টেম্বর : টেলিভশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন তাঁরই অভিনেতা প্রেমিক রাহুল রাজ সিং। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ছিল রাহুলের বিরুদ্ধে। প্রত্যুষার মৃত্যুর পাঁচ মাস যেতে না যেতেই এবার নয়া মামলায় নাম জড়াল রাহুলের। এক অভিনেত্রী এবার রাহুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন। [(ছবি) প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু : যে ১০ টি কারণে সন্দেহ রাহুলের দিকে!]
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিনেত্রী নিজের অভিযোগে জানিয়েছেন, মুম্বইয়ের আন্ধেরির একটি রেস্তোরাঁয় রাহুল ও তাঁর বন্ধু শ্লীলতাহানির চেষ্টা করে। পুলিশে কাছে এই সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। পাল্টা ওই অভিনেত্রীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন রাহুল। [(ছবি) মুখ খুললেন প্রত্যুষার বাবা-মা! সামনে এল যে চাঞ্চল্যকর তথ্য!]

সূত্রের খবর, অভিনেত্রী যখন নিজের এক পুরুষ বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় যান তখন রাহুল ও তার এক বান্ধবী সেখানে উপস্থিত ছিলেন। দুদলের মধ্যে তর্ক শুরু হয়, রাহুল নাকি অভিনেত্রীর বন্ধুর উপর হামলা করেন। একটি ট্যাবলয়েডের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর কথায় রাহুল সেই সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন না। [(ছবি) প্রেম থেকে গর্ভপাত, প্রত্যুষার সঙ্গে জিয়া খানের মৃত্যুর অদ্ভুৎ মিল!]
অভিনেত্রী কথায়, "রাত সাড়ে বারোটা নাগাদ আমরা রেস্তোরাঁয় ঢুকতেই রাহুল আমাদের দেখে রেগে যায় ও চেঁচাতে শুরু করে। আমার বন্ধুর সঙ্গে ঝগড়া করতে থাকে ওকে মারধরও করে। আমি রাহুলকে আটকাতে গেলে আমাকে গালাগালি করে এমনকী আমার গায়ে হাতও তোলে। রাহুলের বান্ধবী বসে বসে সব দেখছিল। আমি যখন ওকে বলতে যাই তখন ও আমার সঙ্গে অভদ্র আচরণ করে, গালাগালি দেয়। " [মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে যা লিখেছিলেন 'বালিকা বধূ' প্রত্যুষা]
পুলিশ জানিয়েছেন, দুই তরফেরই অভিযোগ এসেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৯, ৫০৪ এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। রেস্তোরাঁর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হবে।












Click it and Unblock the Notifications