দু'মাস আগেই রাহুলকে বিয়ে করেছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়!
মুম্বই, ৬ এপ্রিল : অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্য়ার ঘটনায় আরও একটি নতুন তথ্য সামনে এল। এবং এটি বোধহয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে তদন্তকারীদের কাছে। প্রত্যুষার তুতো বোন সুরভী চট্টোপাধ্যায় দাবি করেছেন, প্রত্যুষা ও তাঁর প্রেমিক রাহুল রাজ সিংয়ের দু'মাস আগেই বিয়ে হয়ে গিয়েছিল।
কী কারণে আত্মহত্যা করলেন 'বালিকা বধূ' প্রত্যুষা?
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সুরভী এই দাবি করেছেন। এখন দেখার এই দাবিকে কেন্দ্র করে কি পদক্ষেপ নেয় পুলিশ।

গত শুক্রবার মুম্বইয়ের গুরগাঁওয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় 'বালিকা বধূ' ধারাবাহিক খ্যাত প্রত্যুষাকে। সেই সময় নাকি তাঁর সিঁথিতে সিঁদুর ছিল। এমনটাই দাবি করেছেন তাঁর বন্ধুরা। এরপর একেবারে বধূর বেশে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে যা লিখেছিলেন 'বালিকা বধূ' প্রত্যুষা
অভিনেত্রী সারা খান জানিয়েছেন, তিনি এটা বলতে একটুও ভীত নন যে গোটা ঘটনাটার জন্যই দায়ী রাহুল। কারণ প্রতিদিন প্রত্যুষার উপরে নির্যাতন চালাত সে। তবে প্রত্যুষা রাহুলকে এতটাই ভালোবেসেছিল যে সে রাহুলের নামে সিঁদুর পরতে শুরু করে।
এই ঘটনার পরে আপাতত হারুল রাজ সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের দুজনের কেমন সম্পর্ক ছিল, সত্যি কি তাঁদের দুজনের বিয়ে হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications