বুলন্দশহর সংঘর্ষের তদন্তে বড় সাফল্য, গ্রেফতার প্রশান্ত নাট

গোরক্ষক ইস্যুতে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর প্রদেশের বুলন্দশহর। ঘটনায় পুলিশ অফিসারের মৃত্যুকে কেন্দ্র করে চরম সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত যোগীপ্রশাসন।

গোরক্ষক ইস্যুতে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর প্রদেশের বুলন্দশহর। ঘটনায় পুলিশ অফিসারের মৃত্যুকে কেন্দ্র করে চরম সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত যোগীপ্রশাসন। সেই ঘটনার তদন্তে নেমে এবার মূল অভিযুক্ত প্রশান্ত নাটকে গ্রেফতার করল পুলিশ।

বুলন্দশহর সংঘর্ষের তদন্তে বড় সাফল্য, গ্রেফতার প্রশান্ত নাট

ঘটনার সূত্রপাত গত ৩ ডিসেম্বর। বুলন্দশহরের একটি গ্রামে গোহত্য়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা ইনস্পেক্টর সুবোধ কিমার সিংকে ঘিরে ধরে। তাঁকে সেখানেই গুলি করা হয় বলে অভিযোগ। এরপরই কড়া পদক্ষেপ নিতে শুরু করে যোগী প্রশাসন। সেই ঘটনার তদন্তে নেমে এবার মূল অভিযুক্ত প্রাশান্ত নাটকে গ্রেফতার করেছে পুলিশ।


মূল অভিযুক্ত কে, তা নিয়ে খানিকটা দ্বন্দ্বে ছিল পুলিশ। প্রথমে মনে করা হয় , বজরং দলের নেতা যোগেশ রাজ ওই ঘটনায় মূল অভিযুক্ত। এদিকে, ঘটনার পর থেকেই যোগেশ ফেরার। অন্যদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যোগেশ নয় প্রশান্ত নাট গুলি চালিয়েছিল। পুলিশের কাছ থেকে সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে সে গুলি চালায়। এরপরই প্রশান্তকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে প্রশান্তও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+