তৃণমূলের পর এবার কেসিআরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন প্রশান্ত কিশোর, ২০২৪ নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত পিকের
তৃণমূলের পর এবার কেসিআরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন প্রশান্ত কিশোর, ২০২৪ নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত পিকের
তৃণমূল কংগ্রেেসর পর এবার প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও। ২০২৩ সালে ডিলেম্বর মাসে বিধানসভা নির্বাচন হতে পারে তেলঙ্গানায়। তার আগে থেকেই তাই কেসিআর চাণক্যের সন্ধানে ছিলেন। দফায় দফায় হায়দরাবাদের বাইরে নিজের ফার্ম হাউসে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তারপরেই কেসিআরের সঙ্গে প্রশান্ত কিশোরের চুক্তির কথা প্রকাশ্যে আসে।

কেসিআরের সঙ্গে চুক্তি বদ্ধ হলেন প্রশান্ত কিশোর
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। এক কথায় তাঁর ভোট কৌশল আর চাণক্য নীতির কারণেই বাংলায় বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। তারপরেই প্রশান্ত কিশোরকে নিয়ে এক প্রকার গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই প্রশান্ত কিশোরের ভোট কৌশলেই একসময় গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদী। তারপরে আবার নীতীশের সঙ্গে হাত মিলিয়ে তাঁকেও বিহারে ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন প্রশান্ত কিশোর। সেই চাণক্যের বুদ্ধির ধারেই বাংলায় পরাস্ত হয়েছে বিজেপি।

কেসিআরের হয়ে কাজ করবে আইপ্যাক
সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক হয়েছে চন্দ্র শেখর রাওয়ের। জানা গিয়েছে আনুষ্ঠানিক ভাবে ভোটকুশলীর সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে কেসিআরের। তবে কত টাকার চুক্তি হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ২০২৪-র লোকসভা ভোট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে রয়েছেন প্রশান্ত কিশোর। তার পরে আবার কেসিআরের সঙ্গে বিধানসভা নির্বাচনের চুক্তি ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে ডিএমকে-কেও সাহায্য করেেছন প্রশান্ত কিশোর।

বিরোধী ঐক্যকে ফের জোট বাঁধছে
এদিকে ২০২৪-র লোকসভা ভোট এগিয়ে আসছে। ফের অবিেজপি দল গুলি বিজেপির বিরুদ্ধে এক সুরে কথা বলতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কয়েকদিন আগেই চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নাকি শীঘ্রই হায়দরবাদে আসবেন কেসিআরের সঙ্গে কথা বলতে। েসই সঙ্গে জানা গিয়েছে কে চন্দ্রশেখর রাও শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে মুম্বই যাবেন। কাজেই ২০২৪-র আগে নতুন করে মাথাচারা দিয়ে উঠছে বিরোধী ঐক্য। এবার সেই দলে নাম লিখিয়েছে শিবসেনাও।

বিরোধী ঐক্যের নেপথ্যে কি পিকে
একের পর এত অবিজেপি দলগুলির সঙ্গে প্রশান্ত কিশোরের চুক্তি নতুন জল্পনা তৈরি করেছে। ২০২৪-কে টার্গেট করে কি প্রশান্ত কিশোর নতুন কোনও পরিকল্পনায় হাঁটছেন? কারণ বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের পর কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছিলেন প্রশান্ত কিশোর। এমনকী কংগ্রেসের বিদ্রোহী নেতা অমরিন্দর সিংয়ের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। তার পর থেকে প্রশান্ত কিশোরের কংগ্রেসের বিষয়ে তেমন উদ্যোগী হতে দেখা যায়নি। উল্টে শরদ পাওয়ারের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। তারপরেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বিরোধী ঐক্যের সুরে বাদ গিয়েছে কংগ্রেস। মহারাষ্ট্রে গিয়ে কংগ্রেসকে ছাড়াই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আহ্বান জানিয়েছিলেন তিনি। তাহলে কি সবটাই পিেকর কৌশল মেনে হচ্ছে এই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications