বিহারের বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে, কী বলছেন প্রশান্ত কিশোর
বিহারে বিজেপির বর্তমান অবস্থা নিয়ে তীব্র কটাক্ষ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে তাঁকে এখন ভোট কুশলী না বলে জন সুরজ যাত্রা আহ্বায়ক বলা ভাল। বিহার ব্যাপী যে যাত্রা তিনি শুরু করেছিলেন গত অক্টোবরে। যা আপাতত নিজের শারীরিক অসুবিধার কারণে স্থগিত রয়েছে।
প্রশান্ত কিশোর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিহারে বিজেপিকে নেতৃত্ব দিতে পারে এমন কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেছেন, বিজেপি এখনও বিহারে নেতা খুঁজে বেড়াচ্ছে।

প্রশান্ত কিশোর আরও দাবি করেছেন, বিজেপি বিহারে আজও যে ভোট পায় তা মোদীর মুখ দেখিয়ে, হিন্দুত্বের নামে, রামমন্দিরের নামে কিংবা হিন্দু মুসলিম বিভাজন করে। তিনি বলেছেন, বিহারে তিনি এমন একনজ নেতার খোঁজে রয়েছেন, যাঁর নামে বিহারে প্রতিদ্বন্দ্বিতা করা যায়।
প্রশান্ত কিশোর বিহারের বর্তমান রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ৩০ বছর ধরে সেখানে সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাঁরা যে দলেরই হোন না কেন, এমন সংখ্যাটা ১২০০ থেকে ১৫০০ টি পরিবারের মধ্যে সীমাবদ্ধ রয়ে গিয়েছে।
বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেছেন, বিহারে বিজেপির নামে পাঁচটি ভোটও নেই। সব থেকে বড় কথা বিহাকে বহিজেপির আজ কিছুই নেই। বিজেপিও বিহারে নতুন কাউকে পাচ্ছে না। তারা যাঁকে বা যাঁদের পেয়েছে তাদের বাবা-দাদারা আগে অন্য কোনও দলে ছিলেন।

তারই উদাহরণ হিসেবে তিনি বিহারের বর্তমান বিজেপি সভাপতির নাম করেছেন। প্রসঙ্গত বিহার বিজেপির বর্তমান সভাপতি সম্রাট চৌধুরী। তিনি আরডেজি থেকে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। সম্রাট চৌধুরী বিহারের প্রবীণ রাজনীতিবিদ শকুনি চৌধুরীর ছেলে। যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির মন্ত্রিসভার সদস্য ছিলেন।
পিকে বলেন, বিহারে একজনও বিজেপি নেতা নেই যিনি নিজের শক্তিতে ডাবল ডিজিটের ভোট পেতে পারেন। তবে সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি দাবি করেছেন ২০২৫-এর রাজ্য বিধানসভা নির্বাচনে তিনিই বিহারের নেতৃত্বে দেবেন।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং বলেছিলেন সম্রাট চৌধুরীকে ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর মউখ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
প্রশান্ত কিশোর আরজেডির অবস্থা নিয়েও কটাক্ষ করেন, তিনি বলেছেন, আরজেডির যা রাজনৈতিক শক্তি ততে তারা বিহার থেকে লোকসভার আসন জিততে সক্ষম নয়। কিশোর বলেন, বিহারের মানুষ মনবে করতেই পারেন লালু প্রসাদ যাদবের আরজেডি বড় দল। কিন্তু বাস্তবে তা নয়।












Click it and Unblock the Notifications