প্রশান্ত কিশোরের নতুন টুইট, 'মানুষের কাছে' যাওয়ার কথা বলে দল গড়ার ইঙ্গিত পিকের?

প্রশান্ত কিশোরের নতুন টুইট, 'মানুষের কাছে' যাওয়ার কথা বলে দল গড়ার ইঙ্গিত পিকের?

সম্প্রতি কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি প্রশান্ত কিশোরের৷ রবিবারই সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন প্রশান্ত। ঠিক তার পরই সোমবার সকালে প্রশান্ত কিশোরের একটি টুইটে পিকের নতুন দল গঠনের জল্পনা শুরু হয়েছে৷ যদিও এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি পিকে৷ টুইটে পিকে 'এবার মানুষের কাছে' যাওয়ার কথা লিখেছেন। তা্র ওই শব্দবন্ধনীতেই নতুন করে রাজনৈতিক দল গঠনের জল্পনা শুরু হয়েছে!

সোমবার টুইটে ঠিক কী লিখেছেন প্রশান্ত কিশোর?

সোমবার টুইটে ঠিক কী লিখেছেন প্রশান্ত কিশোর?

টুইটারে ইংরাজিতে প্রশান্ত লিখেছেন, শেষ দশ বছর ধরে জনগণের দিকে ঝুঁকে থাকা নীতি ও দলগুলিকে সাহায্য করার মাধ্যমে গণতন্ত্রে অংশগ্রহণ করে এসেছি৷ এবার জীবনের পৃষ্ঠা (অধ্যায়) পাল্টানোর সময় এসেছে৷ সত্যিকারের ঈশ্বর 'সাধারণ মানুষের' কাছে যাওয়ার সময় হয়েছে যাতে জনহিতকর সরকারপর পথ ও বিভিন্ন ইস্যুগুলি বুঝতে পারা যায়।' স্বাভাবিকভাবেই ইঙ্গিতপূর্ণ এই টুইট নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন এবার নতুন দল গড়ে সরাসরি জনার্দণের দরবারে যেতে পারেন প্রশান্ত কিশোর।

শুরুয়াত বিহার সে'/ 'শুরু বিহার থেকে'!

শুরুয়াত বিহার সে'/ 'শুরু বিহার থেকে'!

সোমবার নিজের টুইটের শেষ লাইনে প্রশান্ত কিশোর একটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। তিনি হিন্দিতে লিখেছেন, শুরুয়াত বিহার সে৷ অর্থাৎ তার এই নতুন জার্নি শুরু হতে চলেছে বিহার থেকে। প্রসঙ্গত বিহারের রাজনীতিতে নতুন নন প্রশান্ত! এর আগে নীতীশ কুমারের জেডিইউর গুরুত্বপূর্ণ পদে ছিলেন পিকে৷ তাঁর স্ট্র্যাটেজিতে ভর করে জয়ও পান নীতীশ। কিন্তু এরপর নীতীশ মোদী সরকার ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং মোদী সরকারের সমালোচনা করে জেডিইউ থেকে সরতে হয়েছিল প্রশান্ত কিশোরকে৷ সেই সময় প্রশান্ত বলেছিলেন এটাই তাঁর বিহার রাজনীতির শেষ নয়৷ এরপর অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে যোগ দেন পিকে৷ যার ফল অবশ্য একবছর আগে আজকের দিনেই (২ রা মে ২০২১) হাতেনাতে পেয়েছে তৃণমূল৷

কংগ্রেসকে কী জবাব দিলেন পিকে?

কংগ্রেসকে কী জবাব দিলেন পিকে?

কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে বৈঠকের পর রবিবার একটি টুইটে প্রশান্ত কিশোর লিখেছিলেন, ' কংগ্রেসের ইএজি( এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ) এ যোগ দিয়ে কংগ্রেসকে নির্বাচনে গাইড করার যে লোভনীয় প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে তা আমি প্রত্যাখ্যান করছি৷ আমার মতে আমাকে নয় বরং কংগ্রেসে এখন একজন সত্যিকারের নেতার প্রয়োজন রয়েছে৷ এবং দলের তৃণমূলস্তর থেকে যে সব সমস্যা রয়েছে তা খুঁজে বের করে সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+