প্রশান্ত কিশোর নীরব বিপ্লব ঘটাচ্ছেন বিজেপির বিরুদ্ধে, আরও এক মিত্র-শক্তির দিকে হাত
প্রশান্ত কিশোর নীরব বিপ্লব ঘটাচ্ছেন বিজেপির বিরুদ্ধে, আরও এক মিত্র-শক্তির দিকে হাত
২০২৪-এ মোদী-শাসনের অবসান ঘটাতে নীরবে কাজ করে চলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বাংলায় ২০২১-এ বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূলকে ক্ষমতায় আনার পিছনে তাঁর মস্তিষ্ক ছিল। সেই ক্ষুরধার মস্তিষ্ক তিনি এবার ২০২৪-এর রণনীতিতে তৈরিতে কাজে লাগাচ্ছেন। নীরবে তিন বিজেপি ও তাদের মিত্র-শক্তির সঙ্গে দূরত্ব তৈরি করার কাজ করে চলেছেন।

বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনার প্রয়াস কংগ্রেস-তৃণমূলের
বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ঐক্য গড়ে তুলতে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জয় করেই তাই ছুটে গিয়েছিলেন দিল্লির দরবারে। সেখানে কংগ্রেস-সহ বিভিন্ন দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনার প্রয়াস চালিয়ে গিয়েছেন। ২০২৪-এর লক্ষ্যে তিনি বিরোধী-ঐক্য গড়ে তোলার জন্য দিল্লিতে নিয়মিত আসবেন বলেও জানান।

মমতা-রাহুল সক্রিয় বিজেপি-বিরোধী ঐক্যকে শক্তিশালী করতে
এদিকে বিজেপি-বিরোধী ঐক্য গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছেন রাহুল গান্ধীও। তিনি নিয়মিত বিরোধী জোটের বৈঠক করে চলেছেন। প্রায় সব বিরোধী দলই সামিল সেইসব বৈঠকে। কংগ্রেস ও তৃণমূলের দূরত্বও অনেকটাই ঘুচেছে। সংসদে সমস্ত বিরোধী দলকে একাট্টা লেগেছে সাম্প্রতিক বাদল অধিবেশনে।

বিজেপির মিত্র-শক্তিদের ভাঙিয়ে আনার ক্ষমতা রাখেন পিকে
এদিকে ভোট কৌশলী প্রশান্ত কিশোর নীরবে বিজেপির মিত্র-শক্তিকে ভাঙানোর কাজ চালিয়ে যাচ্ছেন। বিজেপির সঙ্গে এনডিএ-তে নেই, কিন্তু বিজেপির মিত্র-শক্তি -এমন অনেক দলের সঙ্গেই সখ্যতা রয়েছে প্রশান্ত কিশোরের। সেইসব দলের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি করে দিচ্ছেন ভোট কৌশলী। সেই তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক বিজেপির বন্ধু দল।

শিবসেনা-অকালির পর কি ওয়াইএসআর কংগ্রেসও! জল্পনা
শিবসেনা বিজেপির থেকে বিচ্ছি্ন্ন হয়ে গিয়েছে। তাঁরা এখন কংগ্রেস ও এনসিপির জোটসঙ্গী। রাহুল গান্ধীর সঙ্গে জোট বৈঠকেও শিবসেনা নিয়মিত অংশ নিচ্ছে। তারপর রয়েছে অকালি দল। পঞ্জাবের অকালি দল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। এরপর অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গেও দূরত্ব বাড়তে শুরু করেছে বিজেপির।

জগন্মোহনকে বিরোধী জোটে সামিল হওয়ার প্রস্তাব দেন পিকে
অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের হয়েও কাজ করেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। জগন্মোহনের সঙ্গে তাঁর সম্পর্কও ভালো। কিছুদিন আগে উভয়ের বৈঠকও হয়। রাজনৈতিক মহলের ধারণা, সেই বৈঠকে জগন্মোহনকে বিরোধী জোটে সামিল হওয়ার প্রস্তাব দেন প্রশান্ত কিশোর। তাই বিজেপির প্রস্তাবকে খারিজ করে দিতে দুবার ভাবেননি জগন্মোহন।

প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পর থেকেই জল্পনা জগন্মোহনকে নিয়ে
প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল তিনি বিরোধী জোটে সামিল হতে পারেন। এখন আবার বিজেপির প্রস্তাব ফেরানোর পর জল্পনা দৃঢ় হয়েছে। জোর চর্চা চলছে জগন্মোহনের ওয়াইএসআর কংগ্রেসকে নিয়ে। জগন্মোহন রেড্ডি কংগ্রেস ও বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখেই চলতেন। তবে তিনি কেন্দ্রীয় বিষয়ে কংগ্রেসের থেকে বেশি সমর্থন করতেন বিজেপিকেই।

জগন্মোহন রেড্ডিকে এনডিএ-তে সামিল হওয়ার প্রস্তাব বিজেপির
আর জগন্মোহনের মূল প্রতিদ্বন্দ্বী চন্দ্রবাবু নাইডু ছিলেন বিজেপির জোটসঙ্গী। তিনি এনডিএ ছাড়ার পর কংগ্রেস নেতৃত্বাধীন জোটে সামিল হন। কিন্তু ২০১৯-এ সেভাবে সুবিধা করতে পারেননি। তারপরই জগন্মোহন রেড্ডিকে এনডিএ-তে সামিল হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। কিন্তু সে সম্ভাবনা খারিজ করে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন।

সমস্ত ইস্যুতে বিজেপির পাশে দাঁড়াতেই দেখা গিয়েছে জগন্মোহনকে
চন্দ্রবাবু নাইডু এনডিএ ছাড়ার পর জগন্মোহন মোদী সকাশে বৈঠক করার পর জল্পনা তৈরি হয়েছিল। বিজেপি প্রস্তাবও দিয়েছিল তাঁকে। কিন্তু তিনি সামিল হননি এনডিও-তে। তবে সমস্ত ইস্যুতে তাঁকে বিজেপির পাশে দাঁড়াতেই দেখা গিয়েছে সম্প্রতি। এবার ফের তাঁকে মন্ত্রিসভায় সামিল হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু জগন্মোহন রাজি হননি।

জগন্মোহনের পক্ষে ক্লিন-সুইপের পিছনে ছিলেন প্রশান্ত কিশোর
এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর ময়দানে নামেন। তিনি জগন্মোহনের সঙ্গে বৈঠক করে তাঁকে বিরোধী জোটে সামিল হওয়ার প্রস্তাব দেন। প্রশান্ত কিশোরের প্রতি জগন্মোহনের একটা দুর্বলতা আছে। কারণ ২০১৯-এ জগন্মোহনের ক্লিন-সুইপের পিছনে ছিলেন প্রশান্ত কিশোর। তাঁর অনুরোধ ফেলা জগন্মোহন রেড্ডির পক্ষে সহজ নয়।

প্রশান্ত কিশোর কি জগন্মোহনকে পারবেন বিরোধী-জোটে সামিল করতে
প্রশান্ত কিশোরের প্রচার পরিকল্পনায় জগন্মোহন অন্ধ্রপ্রদেশে বিরোধীদের কুপোকাত করে দেন। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি-কংগ্রেসের জোট এমনকী বিজেপিও দাঁত ফোটাতে পারেনি। লোকসভায় ২৫টির মধ্যে ২২টি আর বিধায়নসভায় ১৭৫টির মধ্যে ১৫১টি আসন পেয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন জগন্মোহন রেড্ডি। এখন দেখার প্রশান্ত কিশোরের অনুরোধ তিনি রাখেন কি না। আর বিজেপি বিরোধী জোটে তিনি সামিল হন কি না। কেননা এখনও পর্যন্ত বিজেপি-বিরোধী সুর তাঁর মুখে শোনা যায়নি।
{quiz_673}
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications