দল ছাড়ার আগে নীতীশকে ‘জবাব’ দিতে যাবেন প্রশান্ত কিশোর! বিপাকে বিজেপি-শরিক

নীতীশ কুমারকে জবাব দিলেন প্রশান্ত কিশোর। দিল্লি নির্বাচনের আগে বিজেপির মিত্র শিবিরে দ্বন্দ্ব চরমে উঠেছে। জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহসভাপতি প্রশান্ত কিশোরকে দলত্যাগের বার্তা।

নীতীশ কুমারকে জবাব দিলেন প্রশান্ত কিশোর। দিল্লি নির্বাচনের আগে বিজেপির মিত্র শিবিরে দ্বন্দ্ব চরমে উঠেছে। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহসভাপতি প্রশান্ত কিশোরকে দল ত্যাগের বার্তা দিয়েছিলেন। প্রত্যুত্তরে কিশোর জানালেন, কুমারের মন্তব্যের জবাব দিতে তিনি বিহারে আসবেন।

নীতীশকে বার্তা প্রশান্ত কিশোরের

নীতীশকে বার্তা প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর বলেন, নীতীশজির আমি আপনার কথার উত্তর দিতে অবশ্যই বিহারে আসব। আপনি প্রস্তুত থাকুন। উল্লেখ্য, নীতীশ কুমার জেডিইউয়ের সহসভাপতি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তাঁর টুইটের পর। তিনি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইভিএম মন্তব্যের সমালোচনা করেছিলেন।

প্রশান্ত কিশোরের টুইটের প্রতিক্রিয়া নীতীশের

প্রশান্ত কিশোরের টুইটের প্রতিক্রিয়া নীতীশের

বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার প্রশান্ত কিশোরের টুইটের প্রতিক্রিয়া জানান, কেউ দল ছাড়তে না চাওয়া পর্যন্ত পার্টিতে থাকতে পারেন। না চাইলে যেতে পারেন। নীতীশ কুমারের এই কথার পরই প্রশান্ত কিশোরের দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়।

দিল্লির ভোটের আগে বিজেপির সঙ্গে জোট নিয়ে বিবাদ

দিল্লির ভোটের আগে বিজেপির সঙ্গে জোট নিয়ে বিবাদ

দিল্লির ভোটেও বিজেপির সঙ্গে জোট বেঁধেছে জেডিইউ। তা দলের অন্দরে অনেকেই মেনে নিতে পারেনি। মেনে নিতে পারেননি পবন ভার্মার মতো বর্ষীয়ান নেতা। প্রশান্ত কিশোরও যে মেনে নিতে পারেননি, তা তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর টুইট বার্তায়, কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন অমিত শাহকে। তারপরই নীতীশ-প্রশান্ত বিরোধের সূচনা।

অমিত শাহকে কী বার্তা পাঠান প্রশান্ত কিশোর

অমিত শাহকে কী বার্তা পাঠান প্রশান্ত কিশোর

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রাক্তন সভাপতি অমিত শাহের বিরুদ্ধে সরব হন প্রশান্ত কিশোর। অমিত শাহ দিল্লির নির্বাচনে জোরে ইভিএমের বোতাম টেপার বার্তা দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোর বলেছিলেন ভালোবেসে ইভিএমের বোতাম টিপুন। তারপর থেকেই দুরত্ব বাড়তে শুরু করে বিজেপির শরিক জেডিইউয়ের থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+