Prashant Kishor: বিহারে বিজেপির রাজনৈতিক ভবিষ্যত কী, বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রভাব কতটা, কী বলছেন পিকে

Prashant Kishor: আগামী দোসরা অক্টোবর নিজের দলের আনুষ্ঠানিক পথ চলার কথা ঘোষণা করবেন প্রশান্ত কিশোর. তার আগে তিনি বিহারের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। বলছেন নীতীশ কুমারের রং বদলের কথা। অমিত শাহ বিহারে গিয়ে বলেছিলেন, নীতীশ কুমারের জন্য দরজা বন্ধ, সেই দরজা তিনি খুলে দিয়েছেন, সেই কথাও বলছেন জন সুরাজের প্রতিষ্ঠাতা।

প্রশান্ত কিশোর আরজেডিকেও নিশানা করেছেন। তিনি বলছেন, যে তেজস্বী যাদব নীতীশ কুমারকে পল্টু চাচা বলে ডাকতেন, পরে তাঁর প্রশংসা করেছিলেন। আবার বিচ্ছেদ হওয়ায় এখন সাবধানে কথা বলছেন।

prashant kishor

বিজেপিকে নিয়ে বড় কথা
আসন্ন বিহার নির্বাচনই টার্গেট প্রশান্ত কিশোরের। তাঁর দল ২৪৩ টি আসনেই প্রার্থী দেবে। স্বাভাবিক কারণে তিনি বিজেপিকে নিশানা করছেন। তবে তিনি বিহার বিজেপিকে নিয়ে বড় প্রশ্ন করেছেন। তিনি বলছেন, যদি নরেন্দ্র মোদীকে বাদ দেওয়া যায়, তাহলে বিহারে বিজেপিতে এমন কোনও মুখ নেই, যাঁকে দেখে মানুষ ভোট দেবে!
তিনি বলেছেন, বিহারের বিজেপির অবস্থা এমনই যে, তারা মাছের মতো মুখ খুঁজছে। তিনি দাবি করেছেন, বিজেপির শীর্ষ নেতৃত্বও এমন এক মুক খুঁজছে, যাঁকে সামনে রেখে কিংবা মানুষ তাঁকে বিশ্বাস করে ভোট দিতে পারে।

তিনি বলেছেন, বিহার বিজেপিতে কী আছে, পুকুরে মাছ ধরতে মানু, যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেইভফাবেই বিহারে বিজেপি মুখ খুঁজছে।

বিজেপিকে কটাক্ষ
প্রশান্ত কিশোর বলেছেন, বিহারের বিজেপি সভাপতি যখন পুরনো দল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তিনি পেয়েছিলেন মাত্র ছয় হাজার ভোট। তিনি বলেছেন, বিহারের বিজেপি সভাপতি লালু-নীতীশ-মাঝি সরকারের মন্ত্রী ছিলেন। আর আজ তিনিই বিজেপিকে বাঁচাতে মাঠে নেমেছেন।

জনগণের উদ্দেশে প্রশান্ত কিশোর বলেছেন, তিনি প্রতিদিনই বলছেন, গত ৩০ বছরে বিহারের সাংসদ-বিধায়করা ১২০০ তেকে ১৫০০ টি পরিবার থেকে এসেছেন, আজ তাঁরা যে, যে দলেই থাকুন না কেন! যে কারণে বিজেপির মতো দল নতুন কাউকে খুঁজে পাচ্ছে না।

বিজেপির মুখ কে?
প্রশান্ত কিশোর বলেছেন আজ বিহারে বিজেপির কোনও মুখ নেই, যাঁর ওপরে মানুষ আস্থা রাখতে পারে। তিনি বলেছেন, বিজেপির এমন কোনও কণ্ঠস্বর নেই যে পাবলিক প্ল্যাটফর্ম থেকে কথা বলতে পারেন। বিজেপির এমন কোনও নেতা নেই, যার শক্তিতে তারা বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+