কংগ্রেসের মিশন গুজরাত! প্রশান্ত কিশোরের যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

ফের প্রশান্ত কিশোর (Prashant Kishor) এবং কংগ্রেসের (Congress) মধ্যে নতুন করে সম্পর্ক তৈরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, ভোট কুশলী প্রশান্ত কিশোর ইতিমধ্যেই গুজরাতে কংগ্রেসের হয়ে কাজ করতে রাহুল গা

ফের প্রশান্ত কিশোর (Prashant Kishor) এবং কংগ্রেসের (Congress) মধ্যে নতুন করে সম্পর্ক তৈরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, ভোট কুশলী প্রশান্ত কিশোর ইতিমধ্যেই গুজরাতে কংগ্রেসের হয়ে কাজ করতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে যোগাযোগ করেছেন। গত বছরে কংগ্রেসের সঙ্গে বিশেষ করে রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের একাধিকবার আলোচনা হয়। কিন্তু তারপর প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া কিংবা কংগ্রেসের ভোটকুশলী হওয়ার খবর আর পাওয়া যায়নি।

গত বছরে কংগ্রেসের সঙ্গে আলোচনা

গত বছরে কংগ্রেসের সঙ্গে আলোচনা

২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন কমার পরেই প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের গাঁটছড়া। এরপর ২০২১-এর নির্বাচনে তৃণমূলের সাফল্য। তারপরেই গত অগাস্ট-সেপ্টেম্বর কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের একাধিকবার আলোচনা। রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে আলোচনার পরে তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়। এরপর আর কিছু না এগোলেও, ফের একবার কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের সংযুক্ত হওয়ার জল্পনা সামনে এসেছে। গতবছরে প্রশান্ত কিশোরের সঙ্গে কথা নিয়ে প্রিয়ঙ্কা গান্ধী ভডরা সংবাদ মাধ্যমকে বলেছিলেন, বেশ কিছু কারণে আগেকার কথা আর এগোয়নি।

প্রশান্ত কিশোরের তরফে প্রস্তাব

প্রশান্ত কিশোরের তরফে প্রস্তাব

সূত্রের খবর অনুযায়ী, গুজরাতে কংগ্রেসের হয়ে কাজ করতে প্রশান্ত কিশোরের তরফেই প্রস্তাবটি এসেছে এবং তা এলকালীন বলেই জানা গিয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই হোক কিংবা তাদের গুজরাত নেতৃত্বে, এব্যাপারে কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তবে মঙ্গলবার গুজরাতের কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধীর আলোচনায় সময় বিষয়টি ওঠে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর গুজরাতের বেশ কয়েকজন কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরকে নিয়ে আগ্রহী হলেও, এব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত রাহুল গান্ধীই নেবেন বলে জানা গিয়েছে।

প্রশান্ত কিশোরের তরফে প্রস্তাব অস্বীকার

প্রশান্ত কিশোরের তরফে প্রস্তাব অস্বীকার

তবে প্রশান্ত কিশোর সরাসরি এব্যাপারে কোনও মন্তব্য না করলেও, তাঁর কাছের লোকের এই সংক্রান্ত খবর অস্বীকার করেছেন।

কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্যও করেছিলেন প্রশান্ত কিশোর

কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্যও করেছিলেন প্রশান্ত কিশোর

গতবছরে দুপক্ষের আলোচনা ভণ্ডুল হওয়ার পরে প্রশান্ত কিশোরকে কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্যও করতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, কংগ্রেসের নেতৃত্ব দেওয়া কোনও ব্যক্তির ঐশ্বরিক অধিকার নয়। গত ১০ বছরে কংগ্রেস ৯০ শতাংশ নির্বাচনে পরাস্ত হয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। যদিও পরবর্তী সময়ে প্রশান্ত কিশোর বলেছিলেন, ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে বিরোধীদল হিসেবে কংগ্রেসের যথেষ্টই ভূমিকা রয়েছে। তবে তা বর্তমান নেতৃত্বের অধীনে নয় বলেও মন্তব্য করেছিলেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+