'গান্ধী' মুক্ত নেতৃত্ব চাই, দলকে সংকট মুক্ত করতে প্রশান্ত কিশোরের প্রস্তাবে কি সম্মতি দেবেন সোনিয়া

'গান্ধী' মুক্ত নেতৃত্ব চাই, দলকে সংকট মুক্ত করতে প্রশান্ত কিশোরের প্রস্তাবে কি সম্মতি দেবেন সোনিয়া

কংগ্রেসকে বাঁচাতে হলে গান্ধী পরিবারের কাউকে সভাপতি পদে বসানো যাবে না। এমনই দাবি করেেছন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ২০২৪-র লক্ষ্যে দলকে তৈরি করতে চাইছেন সোনিয়া গান্ধী। সেকারণে শত বিরোধিতার পরেও সেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছেন তিনি। ইতিমধ্যে তিনবার প্রশান্ত কিশোরের সঙ্গে মুখোমুখি বৈঠক হয়ে গিয়েছে। তাতেই স্পষ্ট ২০২৪-র জন্য কংগ্রেসের হয়ে ব্লু প্রিন্ট তৈরি করছেন তিনি।

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের

সোনিয়া গান্ধীর সঙ্গে বেশ কয়েক দফায় ইতিমধ্যেই বৈঠক করেছেন। একুশের ভোটে বঙ্গে টিএমসির বিপুল জয়ের পরেই প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক তরেছিলেন তিন গান্ধী। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতেই প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক হয়। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কী দূরত্ব ঘুচিয়ে শেষে ফের কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চলেছেন প্রশান্ত কিশোর। যদিও পাঞ্জাব নির্বাচনে কংগ্রেসকে সহযোগিতার জল্পনা উড়িয়ে দেন প্রশান্ত কিশোর। কিন্তু তাতে প্রশান্ত কিশোরের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক থামেনি। দফায় দফায় বৈঠক হয়েছে।

পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের ভরাডুবি

পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের ভরাডুবি

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এক প্রকার ভরাডুবি হয়েছে কংগ্রেসের। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুরে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেসের অস্তিত্ব। পাঞ্জাবের ক্ষমতাও টিকিেয় রাখতে পারেনি তারা। এই পরিস্থিতিতে এগিয়ে আসছে ২০২৪-র লোকসভা ভোট। তার আগে কীভাবে দলকে চাঙ্গা করা যায় তা নিয়ে তৎপর হয়ে উঠেছেন সোনিয়া গান্ধী। কোন সমীকরণে দলের পুনরুজ্জীবন ঘটানো যায় েসদিকে মন দিয়েছেন সোনিয়া গান্ধী। ইতিমধ্যেই কংগ্রেস কোর কমিটির

সভাপতি নির্বাচনে পরামর্শ প্রশান্ত কিশোরের

সভাপতি নির্বাচনে পরামর্শ প্রশান্ত কিশোরের

কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটাতে হলে গান্ধী পরিবারের কাউকে সভাপতি পদে বসাতে হবে এমনই পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর। কংগ্রেসকে পরিবার তান্ত্রিক দলের তকমা মুক্ত করতে পরামর্শ প্রশান্ত কিশোরের। কিন্তু তাতে কতটা সম্মত হবেন সোনিয়া গান্ধী তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে গতকা রাতে আবার সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত করেছেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলট। তাই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

 নতুন সভাপতি কে?

নতুন সভাপতি কে?

গান্ধী পরিবাবের বাইরে কাউকে সভাপতি পদে বসানোর জন্য যে পরামর্শ ভোট কুশলী দিয়েছেন তাকে ঘিরে এবার নতুন জল্পনা শুরু হয়েছে। তাহেল কি প্রশান্ত কিশোরকে সভাপতি পদে বসাতে চাইছে কংগ্রেস। তাহলে গান্ধী পরিবারের সদস্যরা রাহুল প্রিয়াঙ্কার রাজনৈতিক ভবিষ্যত কি হবে সেটা নিয়ে জল্পনা চলছে। যদিও গান্ধী পরিবারকে দলের গুরুত্বপূর্ণ পদে রেখেই সভাপতি পদে অন্য কাউকে বসানোর পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+