বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচার! প্রশান্ত কিশোরের সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে
বিজেপির বিরুদ্ধে প্রচারে নামতে চলেছেন প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট জেডিইউ-এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট।
বিজেপির বিরুদ্ধে প্রচারে নামতে চলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট জেডিইউ-এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার সিদ্ধান্ত নিয়েছেন, বিজেপির বিরুদ্ধে ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে প্রচারে নামার।

তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ জেডিইউ-এর
বিহারে ক্ষমতায় আসীন জেডিএই-এর তরফে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারের জন্য ২০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দ্বিতীয় নামটাই প্রশান্ত কিশোরের। প্রথম স্থানে রাখা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।

নির্বাচন কমিশনের কাছে তালিকা জমা
নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া জেডিইউ-এর প্রচারকের তালিকা রাখা হয়েছে রাজ্যসভা সদস্য আরসিপি সিং, লোকসভার নেতা রাজীবরঞ্জন সিংকেও

ঝাড়খণ্ডে বিজেপি সঙ্গে নেই জেডিইউ
বিহারে বিজেপির সঙ্গে জেডিইউ-এর জোট থাকলেও, প্রতিবেশী ঝাড়খণ্ডে জেডিইউ-এর সঙ্গে কোনও জোট নেই বিজেপির।

একাই ৮১ আসনে প্রার্থী জেডিইউ-এর
নীতীশ কুমারের দল সেখানে একাই প্রতিদ্বন্দ্বিতা করছে। আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে ৮১ টির সবকটিতেই প্রার্থী দিয়েছে জেডিইউ।












Click it and Unblock the Notifications