গুজরাতের থেকে বেশি দিয়েছে বিহার! ভোটপ্রচারে মোদীর মন্তব্যে 'নেই'-এর তালিকা নিয়ে সরব পিকে
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এবার প্রধানমন্ত্রী মোদীর সফরের মধ্যেই তাঁকে নিশানা করলেন প্রশান্ত কিশোর। প্রধানমন্ত্রী মোদী এদিন বাংলার দুই জেলায় দুই সভা করেন। তার আগে তিনি গয়া ও পূর্ণিয়া সফরও করেন। এদিন বিহারে ভোট প্রচারে প্রধানমন্ত্রী মোদী নিজের সরকারের ভাল দিকগুলির কথা তুলে ধরেন। অন্যদিকে তিনি বিহারের মহাজোটকে নিশানা করেন।
অন্যদিকে বিহারে প্রধানমন্ত্রী মোদীর সভা চলাকালীন তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর।

গুজরাতের থেকে বেশি দিয়েছে বিহার
আসনের পরিসংখ্যান দিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিহারের ৪০ টি আসনের মধ্যে ৩৯ টি আসন দখল করেছিল এনডিএ। অন্যদিকে গুজরাতে বিজেপি ২৬টির মধ্যে ২৬টিই দখল করেছিল। তার পরেও বিহারের ছেলে মেয়েরা গুজরাতে যাচ্ছে শ্রমিকের কাজ করতে। সেখানে তাঁদেরকে নির্যাতন করা হচ্ছে, লাঠিপেটা করা হচ্ছে, পশুর মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রশান্ত কিশোর। এব্যাপারে সেখানকার সরকার নীরব বলেও অভিযোগ করেছেন তিনি।
শুধু গুজরাতেই হচ্ছে!
পিকে বলেছেন, যে গুজরাত এনডিএকে ২৬ সাংসদ দিয়েছে, সেখানে বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, তা নিয়ে কথা হচ্ছে। কিন্তু বিহারের জন্য তেমন কিছথু করা হচ্ছে না। তিনি কটাক্ষ করে বলেছেন, এটা মোদীজির দোষ নয়, এটা আমাদের এবং অন্য সবার দোষ। কারণ বিহারে জাতীয়তাবাদ ও হিন্দু-মুসলিমের নামে ভোট পাবেন, কিন্তু গুজরাতে নিজের কাজ করতে হবে।
উন্নয়ন নিয়ে কোনও কথা নেই
প্রশান্ত কিশোর বলেছেন, প্রধানমন্ত্রী মোদী বিহারে প্রচারে এসে কর্মসংস্থান কিংবা চিনিকল খোলা নিয়ে কোনও কথা বলেন না। সেখানে তিনি জাতীয়তাবাদ ও হিন্দু-মুসলিম নিয়ে মতামত প্রকাশ করেন, যার সঙ্গে রাজ্যের উন্নয়নের কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রীর মন্তব্যে বিহারে পরিযায়ী কীভাবে কমবে, বিহারের যুবকরা রাজ্যে কীভাবে কর্মসংস্থান পাবে এব্যাপারে কোন কথা বলেন না প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications