মোদীর সঙ্গে নীতীশের সহাস্য ছবি, টুইট করে কটাক্ষ প্রশান্ত কিশোরের

ভোট কৌশলী প্রশান্তকিশোর এক হাত নিলেন নীতীশ কুমারকে। তিনি টুইটারে কতগুলি ফটো শেয়ার করছেন এবং পরমুহূর্তেই সেগুলি ডিলিট করে দেন। আসলে নীতীশ কুমার প্রশান্তকিশোর সবন্ধে বলেছিলেন যেন তিনি তলায় তলায় বিজেপির হয়ে কাজ করছেন। ঠিক এই প্রসঙ্গ তুলেই ওই পোস্ট করেছিলেন পড়ে তিনি যা ডিলিট করে দেন।

 চারটি ছবি পোস্ট

চারটি ছবি পোস্ট


প্রশান্ত একসঙ্গে টুইটারে চারটি ছবি পোস্ট করেছিলেন। সেই পোস্টে দেখা যায় যে, নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত জোড় করে এবং একগাল হাসি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। যদিও কোনও ক্যাপশন ছিল না এই টুইটে, তবে তিনি যে নীতীশের কোন কথার উত্তর দিতে চেয়েছেন তা স্পষ্ট।

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন

গত মাসেই জেডি(ইউ) নেতা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং আরজেডি-কংগ্রেস-বাম ব্লকের সাথে জোট করে একটি নতুন সরকার গঠন করেছেন। তারপর থেকে, তিনি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রশান্ত কিশোর

প্রশান্ত কিশোর

প্রশান্ত কিশোরকে ২০২০ সালে জেডি(ইউ) থেকে বরখাস্ত করা হয়েছিল। কয়েক মাস আগে, তিনি ঘোষণা করেছিলেন যে তিনি প্রাথমিকভাবে বিহারে মনোনিবেশ করবেন। তিনি আরও বলেছিলেন যে নীতীশ কুমারের জোট পাল্টানোর সিদ্ধান্তের আঞ্চলিক প্রভাব পড়বে, জাতীয় প্রভাব পড়বে না।

প্রশান্ত কিশোর পড়াশোনা করেছেন বক্সার জেলায় ও হায়দরাবাদে। হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ হলে তিনি রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচীতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছে। তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে নির্বাচন কৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন ও সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেন।

রাজনীতি কৌশলবিদ

রাজনীতি কৌশলবিদ

তিনি ২০১২ সালের গুজরাত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করেন। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ও নরেন্দ্র মোদি টানা তৃতীয় বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তিনি ষোড়শ লোকসভা নির্বাচনে আবারো ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করেন। নির্বাচনে তিনি "হর হর মোদি, ঘর ঘর মোদি" স্লোগান, "চায়ে পে চর্চা" ও "রান ফর ইউনিটি" প্রচারাভিযান প্রবর্তন করেন। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে ও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর দলের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় তার। ফলে তিনি দলটির সাথে নিজের সম্পর্ক ত্যাগ করেন ও সেসময় তার সংস্থা সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি রাখেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+