Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃতীয় কিংবা চতুর্থ ফ্রন্টে বিশ্বাস নেই, বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে অবস্থান স্পষ্ট করলেন পিকে

বিজেপিতে (bjp) চ্যালেঞ্জ জানাতে তৃতীয় কিংবা চতুর্থ ফ্রন্টে (3rd or 4th front) বিশ্বাস নেই। শরদ পাওয়ারের (sharad pawar) বাড়িতে ১৫ টি বিরোধীদলের মেগা বৈঠকের আগে এমনটাই জানিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant kisho

বিজেপিতে (bjp) চ্যালেঞ্জ জানাতে তৃতীয় কিংবা চতুর্থ ফ্রন্টে (3rd or 4th front) বিশ্বাস নেই। শরদ পাওয়ারের (sharad pawar) বাড়িতে ১৫ টি বিরোধীদলের মেগা বৈঠকের আগে এমনটাই জানিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant kishor)। এছাড়াও এদিনের বৈঠকে তিনি থাকবেন না বলেও জানিয়েছেন।

তৃতীয় ও চতুর্থ ফ্রন্ট বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে না

তৃতীয় ও চতুর্থ ফ্রন্ট বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে না

সংবাদ মাধ্যমকে প্রশান্ত কিশোর বলেছেন, তিনি কোনও রকম তৃতীয় ফ্রন্টের মধ্যে নেই। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না, কোনও তৃতীয় কিংবা চতুর্থ ফ্রন্ট ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে।

১০ দিনে দুবার বৈঠক শরদ পাওয়ারের সঙ্গে

১০ দিনে দুবার বৈঠক শরদ পাওয়ারের সঙ্গে

সোমবার প্রশান্ত কিশোর শরদ পওয়ারের নয়া দিল্লির বাসভবনে মিলিত হয়েছিলেন। এই বৈঠক চলে প্রায় তিনঘন্টার মতো। এর আগে প্রশান্ত কিশোর ১১ জুন মুম্বইয়ে এনসিপি প্রধানের বাসভবনে নিয়ে বৈঠক করেছিলেন। সেই সময় প্রশান্ত কিশোর বলেছিলেন, তাঁদের বৈঠকে কোনও রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা হয়নি। এটা উল্লেখ করা প্রয়োজন ১০ দিনে প্রশান্ত কিশোর ও শহর পাওয়ারের এই ধরনের সাক্ষাত হয়েছে দুবার। তাঁদের সাক্ষাৎকারে তৃতীয় কোনও ব্যক্তি উপস্থিতি ছিলেন না বলেই জানা গিয়েছে।

রাষ্ট্রীয় মঞ্চের বৈঠক ছয় জনপথে

রাষ্ট্রীয় মঞ্চের বৈঠক ছয় জনপথে

এদিন রাষ্ট্রীয় মঞ্চের বৈঠক বসতে চলেছে ৬ জনপথে। ২০১৮ সালে এই সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। এদিনের বৈঠকে তৃণমূলের যশবন্ত সিনহা ছাড়াও, আমআদমি পার্টির সঞ্জয় সিং, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং প্রাক্তন জেডিইউ নেতা পবন ভর্মা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন জাভেদ আখতার, সাংবাদিক করণ থাপার এবং অর্থনীতিবিদ অরুণ কুমার।

তৃণমূলের পরিকল্পনা না প্রশান্তের স্ট্র্যাটেজি

তৃণমূলের পরিকল্পনা না প্রশান্তের স্ট্র্যাটেজি

রাজনৈতিক মহলের একাংশ বলছেন, লোকসভা ভোটের আগে বড় পরিকল্পনা রয়েছে তৃণমূলের। সেই মতোই তারা এগোচ্ছে। অন্যদিকে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক প্রসঙ্গ প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ মহল বলছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটের আগে যাঁরা দুই রাজ্যের এই দুলকে সমর্থন করেছিলেন, তাঁদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাচ্ছে প্রশান্ত কিশোর। এখন অপেক্ষার প্রশান্ত কিশোর ভবিষ্যতে শরদ পাওয়ার আর ষশবন্ত সিনহার রাষ্ট্রীয় মঞ্চ নিয়ে আর কোন মন্তব্য করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+