'এনআরসি হল নাগরিকত্বের ডিমনিটাইজেশন', এবার ফুঁসে উঠলেন প্রশান্ত কিশোর

এনআরসি থেকে সিএএ নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন প্রশান্ত কিশোর। নাগরিকত্ব ইস্যুতে তিনি বারবার বলেছেন, ১৬ টি অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেন একজোট হয়ে এর বিরোধিতা করেন। বারবার নাগরিকত্ব ইস্যুতে তাঁর জোরদার অবস্থানের জেরে বিজেপি জোটে থেকেও এই ইস্যুতে জেডিইউ বিজেপির বিপক্ষে দাঁড়িয়ে যায়। এবার সেই প্রশান্ত কিশোর বিপক্ষে ফের একবার মুখ খুললেন এনআরসি নিয়ে।

এনআরসি ডিমনিটাইজেশন

এনআরসি ডিমনিটাইজেশন

রাজনীতির চাণক্য প্রশান্ত কিশোরের দাবি, ২০২৪ সালে লোকসভা নির্বাচন খুব একটা সহজ হবে না বিজেপির পক্ষে। তাঁরা কখনওই শুধুমাত্র সিএএ বা এনআরসি নিয়ে ভোট বৈতরণী পার করতে পারবে না।গোটা দেশ এনআরসি নিয়ে তৈরি নয়। আর কোনও দিনওই তৈরি হবেনা। ফলে এনআরসি শুধুই নাগরিকত্বের ডিমনিটাইজেশন।

নীতীশ কুমারকে ও এনআরসি প্রসঙ্গে প্রশান্ত কিশোর

নীতীশ কুমারকে ও এনআরসি প্রসঙ্গে প্রশান্ত কিশোর

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, তিনি নীতীশ কুমারের বিষয়ে আশাবাদী যে নীতীশ বিহারে এনআরসি লাগু করবেন না। তবে, তিনি বলেন, এই বিষয়ে 'আমার যা মনে হয় তাই বলি বা পরামর্শ দিই নীতীশ কুমারকে।'

এনআরসি বিরোধী প্রচারে কি মাইলেজ পাবে কংগ্রেস?

এনআরসি বিরোধী প্রচারে কি মাইলেজ পাবে কংগ্রেস?


কংগ্রেস সহ বিরোধি দলগুলি ক্রমাগত এনআরসি ও সিএএ বিরোধী প্রচার চালাচ্ছে। আর তার জেরেই এনআরসি ইস্যুতে তারা বাড়তি মাইলেজ রাজনীতির ক্ষেত্রে পাবে কিনা তা নিয়ে প্রশান্ত কিশোরকে প্রশ্ন করা হয়। যার উত্তরে প্রশান্ত কিশোর জানান, যে যথক্ষণ না কংগ্রেসের নেতৃত্ব রাস্তায় নেমে এর সংগ্রাম চালাচ্ছে ততক্ষণ সেভাবে রাজনৈতিক জমি শক্ত করতে পারবে না দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+