২০২৪-এর নির্বাচন বিজেপির পক্ষে সহজ হবে না! অবস্থান স্পষ্ট করুন সনিয়া, বললেন প্রশান্ত কিশোর

এনআরসি নিয়ে চুপ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। আর তাই নিয়ে প্রশ্ন তুললেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর।

এনআরসি নিয়ে চুপ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। আর তাই নিয়ে প্রশ্ন তুললেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকার প্রশান্ত কিশোর বলেছেন, যদি কংগ্রেস সভানেত্রী এনআরসি নিয়ে কিছু বলেন, তাহলে সবকিছু পরিষ্কার হয়। তিনি মনে করেন, ২০২৪-এর নির্বাচন বিজেপির পক্ষে খুব একটা সহজ হবে না।

সনিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন

সনিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন

প্রশান্ত কিশোর বলেছেন, ধর্না কিংবা বিক্ষোভে অংশ নেওয়া সব চলছে, কিন্তু কংগ্রেস সভানেত্রী পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি।

কংগ্রেস শাসিত রাজ্যগুলি অবস্থান স্পষ্ট করুক

কংগ্রেস শাসিত রাজ্যগুলি অবস্থান স্পষ্ট করুক

প্রশান্ত কুমার বিশ্বাস করেন, কংগ্রেস সভাপতি কিংবা কংগ্রেস ওয়ার্কিং কমিটি কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বলবে, তারা যেন ঘোষণা করে, তাদের রাজ্যে এনআরসির প্রযোগ হতে দেবে না। কেননা কংগ্রেস শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

এখনও পর্যন্ত ১০-এর বেশি মুখ্যমন্ত্রীর বিরোধিতা

এখনও পর্যন্ত ১০-এর বেশি মুখ্যমন্ত্রীর বিরোধিতা

এখনও পর্যন্ত ১ কংগ্রেস শাসিত রাজ্য-সহ ১০ টির বেশি রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, তাঁরা তাঁদের রাজ্যে এনআরসির অনুমোদন দেবেন না। এর মধ্যে রয়েছে, নীতীশু কুমারের বিহার, নবীন পট্টনায়েকের ওড়িশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, জগনমোহন রেড্ডির অন্ধ্রপ্রদেশ। এই তালিকায় রয়েছে একটি মাত্র কংগ্রেস শাসিত রাজ্য পঞ্জাব।

২০২৪-এর নির্বাচন সহজ হবে না বিজেপির পক্ষে

২০২৪-এর নির্বাচন সহজ হবে না বিজেপির পক্ষে

রাজনীতির চাণক্য প্রশান্ত কিশোরের দাবি, ২০২৪ সালে লোকসভা নির্বাচন খুব একটা সহজ হবে না বিজেপির পক্ষে। তাঁরা কখনওই শুধুমাত্র সিএএ বা এনআরসি নিয়ে ভোট বৈতরণী পার করতে পারবে না।গোটা দেশ এনআরসি নিয়ে তৈরি নয়। আর কোনও দিনওই তৈরি হবে না। অন্যদিকে আসন্ন বিহার নির্বাচনে এনডিএ শরিক জেডিইউ-র হয়ে আসন ভাগাভাগির বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি তুলেছেন দলের ভাইস প্রেসিডেন্ট তথা নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+