যোগীর 'পথ' ধরেননি নীতীশ! করোনা মোকাবিলায় বিহার মুখ্যমন্ত্রীর মর্যাদা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত

যোগীর 'পথ' ধরেননি নীতীশ! করোনা মোকাবিলায় বিহার মুখ্যমন্ত্রীর মর্যাদা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত

দেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা রাজ্যের মানুষদের জন্য নীতীশ কুমারকে টার্গেট করেছেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। প্রসঙ্গত লকডাউনের জেরে পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যের মানুষজনের মতো অনেকেই আটকে পড়েছেন বিভিন্ন জায়গায়। কেউ গিয়েছিলে কাজে, কেউবা চিকিৎসা করাতে, কেউবা পড়াশোনার জন্য।

 কোটায় আটকে বিহারের ছাত্ররা

কোটায় আটকে বিহারের ছাত্ররা

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং ক্যাপিটাল হয়ে উঠেছে রাজস্থানের কোটা। সেখানেই আটকে পড়েছেন বিহারের বহু ছাত্র। এবার সেই আটকে পড়াদের নিয়েই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর।

বিজেপি নেতার ছেলেকে ফিরিয়ে আনতে অনুমতি দেওয়ায় প্রশ্ন

বিজেপি নেতার ছেলেকে ফিরিয়ে আনতে অনুমতি দেওয়ায় প্রশ্ন

এর আগে নীতীশ কুমার কোটায় আটকে পড়া ছাত্রদের ফিরিয়ে আনা প্রসঙ্গে জানিয়েছিলেন, যদি লকডাউনে ওদের ফিরিয়ে আনা হয়, তাহলে তা হবে লকডাউনের মর্যাদার বিরুদ্ধে। কিন্তু এরই মধ্যে নওয়াদার এক বিজেপি বিধায়ক তাঁর ছেলেকে ফিরিয়ে এনেছেন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন এব্যাপারে কোথায় গেল নীতীশ কুমারের মর্যাদা।

আরজেডি-র আক্রমণ নীতীশকে

আরজেডি-র আক্রমণ নীতীশকে

এর আগে বিহারের প্রধান বিরোধীদল আরজেডির তরফ থেকেও কোটায় আটকে থাকা ছাত্রদের ফিরিয়ে আনতে কোনও ব্যবস্থা না করায় নীতীশ কুমারের সমালোচনা করা হয়েছিল। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্যও সাহায্যের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেছিলেন তেজস্বী যাদব।

আটকে পড়াদের ফিরিয়ে আনতে বাসের ব্যবস্থা যোগী আদিত্যনাথের

আটকে পড়াদের ফিরিয়ে আনতে বাসের ব্যবস্থা যোগী আদিত্যনাথের

যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শয়ে শয়ে বাস পাঠিয়েছিলেন কোটায়। সেখানে আটকে পড়া মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং প্রতিযোগীদের ফিরিয়ে আনতে। এই ঘটনার পরেই নীতীশ কুমারের ওপর চাপ বাড়িয়েছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+