মমতার দৌড় কি বুঝে গিয়েছেন পিকে! রাহুলের সঙ্গে আগ বাড়িয়ে কেন যোগাযোগ
সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। চার রাজ্যে বিজেপির কাছে আর এক রাজ্যে আপের কাছে গোহারা হতে হয়েছে রাহুল গান্ধীর দলকে। তারপরও কেন প্রশান্ত কিশোর আগ বাড়িয়ে যোগাযোগ করলেন রাহুল গান্ধীর সঙ্গে?
সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। চার রাজ্যে বিজেপির কাছে আর এক রাজ্যে আপের কাছে গোহারা হতে হয়েছে রাহুল গান্ধীর দলকে। তারপরও কেন প্রশান্ত কিশোর আগ বাড়িয়ে যোগাযোগ করলেন রাহুল গান্ধীর সঙ্গে? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্ভাবনা দেখছেন না প্রশান্ত কিশোর? নাকি অন্য কোনও সমীকরণ গড়ে তুলতে চাইছেন তিনি?

ফের একবার কংগ্রেসকে পরামর্শ পিকের
প্রশান্ত কিশোর নিজে থেকে যোগাযোগ করেছেন রাহুল গান্ধীর সঙ্গে। রাহুল গান্ধী গুজরাটের নেতাদের সঙ্গে বৈঠকের পরই প্রশান্ত কিশোরের প্রস্তাব পান। এখনও কংগ্রেস কী সিদ্ধান্ত নেবে, তা স্পষ্ট নয়। কিন্তু প্রশান্ত কিশোর আগ বাড়িয়ে ফের একবার কংগ্রেসকে পরামর্শ দিলেন। বাতলে দিলেন মোদীকে হারানোর কৌশল।

২০২৪-এর মহাযুদ্ধের আগে টার্গেট মোদী
২০২৪-এর মহাযুদ্ধের আগে টার্গেট মোদী-রাজ্য গুজরাট। যোগী-রাজ্য বিজেপিকে ঝটকা দিতে পারেনি বিরোধীরা। কংগ্রেস সেখানে প্রান্তিক শক্তিতে রূপান্তরিত। কিন্তু সমাজবাদী পার্টি লড়াই দিলেও বিজেপিকে হারাতে পারেনি। এই অবস্থায় কংগ্রেস বিজেপির হাত থেকে অন্য কোনও রাজ্য ছিনিয়ে নিতে তো পারেইনি, উপরন্তু হারাতে হয়েছে পাঞ্জাবের ক্ষমতা।

গুজরাট নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস
এই পরিস্থিতিতে কংগ্রেস এ বছরের শেষে গুজরাট নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস। ২০২৪-এর আগে যদি খোদ মোদীর রাজ্যকে বিজেপিকে হারাতে পারে তারা, তাহলে পাঁচ রাজ্যে হারার ক্ষতে প্রলেপ দিয়ে লড়াইয়ে ফিরতে পারবে তারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন সেই লক্ষ্য গুরুত্ব দিয়ে গুজরাতের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন, তখনই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের প্রস্তাব পেলেন।

বিজেপিকে হারাতে কংগ্রেসকে সাহায্য় করতে চান পিকে
এই মুহূর্তে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কাছ থেকে মোদীকে হারানোর বার্তা পেয়ে চাঙ্গা কংগ্রেস। প্রশান্ত কিশোর যে মোদীকে হারাতে বা মোদীর রাজ্যে বিজেপিকে হারাতে কংগ্রেসকে সাহায্য় করতে চান, তা স্পষ্ট হয়েছে। ২০২৪-এর আগে প্রশান্ত কিশোর কংগ্রেসের সঙ্গে কাজ করতে চাইছে। গুজরাত কংগ্রেসের একাংশের পক্ষ থেকে প্রশান্ত কিশোর এই ইচ্ছা নিয়ে আলোচনা হয়েছে।

মোদীকে হারাতে রাহুলের পাশে থাকার বার্তা পিকের
কংগ্রেস এখনও ইতিবাচক সাড়া দেয়নি। কিন্তু প্রশান্ত কিশোর নিজে থেকে যোগাযোগ করে মোদীকে হারাতে রাহুলের পাশে থাকার বার্তা দিয়েছেন। গুজরাতের নির্বাচনী প্রচারের কৌশল রচনায় আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এর আগেও একাধিক বার তিনি কংগ্রেসের পাশ দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ২৪-এর আগে কৌশলগতভাবেও তিনি কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা বলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে থাকতে চাইছেন।

মমতার নেতৃত্বে বিশ্বাস নেই প্রশান্ত কিশোরের
তা হলে সেইসঙ্গে একই প্রশ্ন উঠতে বাধ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছেন, তাতে বিশ্বাস নেই প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে থাকলেও তিনি মনে করেন না কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী লড়াই বা মোদীকে হারানো সম্ভব। কংগ্রেসকে নিয়েই ভোট ময়দানে নামলে, তবেই লড়াই সার্থকতা পাবে।

যদি পিকের সঙ্গে গাঁটছড়া বাঁধে কংগ্রেস
রাজনৈতিক মহলের অভিমত ভোটচ কৌশলী প্রশান্ত কিশোর জানেন, কংগ্রেস ছাড়া কেউ বিজেপিকে হারাতে পারবে না দেশে। আর তার আগে কংগ্রেসকে জাগিয়ে তুলতে হবে। সেটা যদি মোদী-রাজ্য গুজরাট হয়, তবে কংগ্রেস অনেটা এগিয়ে যাবে। এখন ২০২৪-এর আগে বিজেপিকে একটা ঝটকা দিতে চাইছে কংগ্রেসও। তাই ২০২৪-এর আগে গুজরাট বিধানসভাকে কেন্দ্র করে যদি পিকের সঙ্গে গাঁটছড়া বাঁধে কংগ্রেস, তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বিজেপি, বলাই যায়।

প্রশান্ত কিশোর কংগ্রেসের দিকে ঝুঁকে, চিন্তায় মোদী-দিদি
২০২১-এ তৃণমূলকে বাংলার ক্ষমতায় আনতে পূর্ণ সহযোগিতার পর প্রশান্ত কিশোর কংগ্রেসের দিকে ঝুঁকেছিলেন। তিনি কংগ্রেস যোগদান করতেও চেয়েছিলেন। রাহুল গান্ধী তথা কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে তিনি একাধিকবার বৈঠক করেছেন। আবার তিনি আগে বলেওছিলেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট গড়ে তোলা সম্ভব হবে না। তারপর তিনি একাধিকবার কংগ্রেসের বিরুদ্ধাচারণ করলেও এখন নিজে থেকে কংগ্রেসকে সাহায্য করার কথা বলে বিজেপির সঙ্গে তৃণমূলকেও চাপে রাখলেন খানিকটা। ২০২৪-এর আগে মোদী-রাজ্য যদি বিজেপি হারে এবং কংগ্রেস জয়ী হয়, তবে তাদের কামব্যাক করার প্রশস্ত রাস্তা তৈরি হয়ে যাবে। একান্তভাবেই সেটা চাইছেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications