মমতা কি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবেন? নীতীশ কুমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

একটা সময়ে ছিলেন তৃণমূলের পরামর্শদাতা। বর্তমানে শারীরিক কারণে বিহারে জন সুরাজ যাত্রা স্থগিত করেছেন। সেই প্রশান্ত কিশোরের অভিযোগ, সরকারের পৃষ্ঠপোষকতায় বিহারে মদ ও বালি মাফিয়াদের বৃদ্ধি হচ্ছে। একইসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন।

প্রশান্ত কিশোর বলেছেন, নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন গত ১৭ বছর ধরে। এই সময়ে বিহার সরকার মদের দোকান বন্ধ করে দিলেও, তার হোম ডেলিভারি কিন্তু চলছে, বলেছেন প্রশান্ত কিশোর। অন্যদিকে ওই রাজ্যে এক ব্যক্তির যত বেশি ক্ষমতা তত বেশি তিনি অবৈধ বালি খনন করছেন বলে অভিযোগ করেছেন প্রশান্ত কিশোর।

নীতীশ কুমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিহারের মুখ্যমন্ত্রী বিরোধী ঐক্যকে জোরদার করার কাজে লিপ্ত রয়েছে। যে কারণে তিনি বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখাও করছেন। খুব শিগগিরই বিরোধীদের বৈঠক হবে বলেও মনে করেন তিনি। তবে এরই মধ্যে নীতীশ কুমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর।

গত রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন নীতীশ কুমার। গত ৪০ দিনে দুই নেতার মধ্যে এনিয়ে দ্বিতীয়বার সাক্ষাত হয়েছে। তবে এই সাক্ষাত নিয়ে কটাক্ষ করেছেন প্রশান্ত কিএশার। তিনি বলেছেন, এই সাক্ষাত নিয়ে বেশি কথা বলার কোনও মানে নেই।

প্রশান্ত কিশোর বলেছেন, পাঁচবছর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু। এখন নীতীশ কুমার যেই ভূমিকায়, সেই সময় চন্দ্রবাবু নাইডুও সেই ভূমিকায় ছিলেন। সেই সময় নীতীশ কুমার অন্ধ্রপ্রদেশে সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখ্যমন্ত্রীর ছিলেন। কিন্তু নীতীশ কুমার মাত্র ৪২ জন বিধায়ক নিয়ে খোঁড়া সরকার চালাচ্ছেন।

নীতীশ কুমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর আরও বলেছেন, চন্দ্রবাবু নাইডু সেই সময় সারা দেশ সফর করে বিরোধীদের একত্রিত করেছিলেন। তারপরেই অন্ধ্রপ্রদেশের তার সাংসদ সংখ্যা কমে তিন হয়েছে। আর বিধায়ক সংখ্যা ২৩-এ নেমেছে। তিনি ক্ষমতা থেকে বাইরে চলে গিয়েছেন।

এই ভোট কুশলী বলেছেন নীতীশ কুমারের উচিত বিহার নিয়ে চিন্তা করা। কেননা নিজের রাজ্যেই নীতীশ কুমারের জায়গা নেই। তিনিই কিনা দেশের অন্য দলগুলিকে একসঙ্গে করার চেষ্টা করছেন? তিনিই কিনা দেশের প্রধানমন্ত্রী কে হবে, তা নির্ধারণ করবেন?

নীতীশ কুমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর নীতীশ কুমারের উদ্দেশে বলেছেন, পশ্চিমবঙ্গ সফরে গেলে নীতীশ কুমারের জিজ্ঞাসা করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে কাজ করবেন কিনা। অন্যদিকে নীতীশ কুমার ও তেজস্বী যাদব কি বিহারে তৃণমূলকে একটিও আসন ছেড়ে দিতে প্রস্তুত? তাঁর আরও প্রশ্ন নীতীশ কুমার কি তাঁর (প্রশান্ত কিশোর) থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি চেনেন?

শেষে প্রশান্ত কিশোর বলেছেন, তাঁর কথা যেন লিখে রাখা হয়! বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিণতি হবে চন্দ্রবাবু নাইডুর মতো। নীতীশ কুমার আজ যা করছেন, তা নিয়ে বেশি কথা বলে লাভ নেই বলেও মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+