Prashant Kishor: মমতার বাংলা নয়! শিক্ষায় মডেল হিসেবে কেরলের সঙ্গে বিহারের তুলনা প্রশান্ত কিশোরের

Prashant Kishor: বিহারে রাজনৈতিক শক্তি হয়ে ওঠার চেষ্টা করছেন প্রশান্ত কিশোর। জন সুরাজের ব্যানারে তিনি ফের পদযাত্রা করছেন। এদিন তিনি ছিলেন বিহারের সমস্তিপুরে। সেখানে তিনি বিহারের সঙ্গে শিক্ষায় বেশ কয়েকটি রাজ্যের নাম করেছেন। কিন্তু কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের নাম করেননি।

প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, কেউ কেরল, পঞ্জাব, তামিলনাড়ু এবং জম্মু ও কাশ্মীরে যান, সেখানে ১০০ শতাংশ সাক্ষরতা। বিহারের ছেলে মেয়েরা কোটায় পড়াশোনা করছে। ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তিনি বলেন, যাঁরা পড়ছেন, আর ।যাঁরা পড়াচ্ছেন, সবাই বিহারের। কিন্তু কর্নাটকের কলেজ দেশের সামনে মডেল বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষায় মডেল হিসেবে কেরলের সঙ্গে বিহারের তুলনা প্রশান্ত কিশোরের

বিভিন্ন রাজ্যের নাম করে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বিহারের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সেইসব রাজ্যের শিক্ষা ব্যবস্থার তুলনা করেছেন। তিনি বলেছেন কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র তাদের নিজেদের শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে। সেখানে বিহার রয়েছে ২৮ নম্বরে।

সেই জায়গায় দাঁড়িয়ে ছোট রাজ্য হিমাচল প্রদেশ ১০০ শতাংশ শিক্ষার ব্যবস্থা করেছে। উত্তরখণ্ড, জম্মু ও কাশ্মীর সবাই এগিয়ে। প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, যে কোনও রাজ্য, তাদের সবার অবস্থাই বিহারের থেকে ভাল।

শিক্ষায় মডেল হিসেবে কেরলের সঙ্গে বিহারের তুলনা প্রশান্ত কিশোরের

এখানে উল্লেখ করা প্রয়োজন প্রশান্ত কিশোর (Prashant Kishor) জন সুরাজের ব্যানারে টানা বিরার সফর করছেন। পদযাত্রায় গ্রামের মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন তিনি। এছাড়াও প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিকদলগুলিকে আক্রমণ করছেন। পাশাপাশি তিনি নীতীশ কুমারকেও আক্রমণ করছেন। যেমনটি এদিন করলেন বিহারের শিক্ষা ব্যবস্থা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+