বিজেপিকে দুরমুশ করে কর্নাটক বিজয়ের পর সতর্কবাণী, ২৪-এর লক্ষ্যে কংগ্রেসকে বার্তা পিকের
বিজেপিকে দুরমুশ করে কর্নাটক জয় করেছে কংগ্রেস। এককথায় সাম্প্রতিককালে তা কংগ্রেসের বড় জয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু বিজেপিকে গোহারা হারানোর পর যেন আত্মতুষ্টি না হয়! তাহলেই বিপদ! সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের মহারণ, তাই কংগ্রেসকে সতর্ক থাকা দরকার বলে মনে করেন পিকে।
ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি পিকে নামেই জাতীয় রাজনীতিতে পরিচিত। কিছুদিন আগেও তিনি চেষ্টা করেছিলেন কংগ্রেসের ভোট কৌশলী হয়ে বিজেপিকে হারানোর পথ দেখানোর দায়িত্ব নিতে। এখন তিনি কংগ্রেসের ভোট কৌশলী না হয়েও কংগ্রেসকে সাবধান করে দিলেন।

প্রশান্ত কিশোরের সাফ কথা, কর্নাটকে সাফল্য পেয়ে কংগ্রেস যদি তা নিয়ে মতগর্ভে থাকে, তবে ২০২৪-এ তাদের পস্তাতে হবে। যতই কর্নাটক বিধানসভা নির্বাচনে দুর্দান্ত সাফল্য পাক কংগ্রেস, ২০২৪-এর নির্বাচন কিন্তু আলাদা আঙ্গিকে হবে। আর মনে রাখা দরকার বিধানসভা নির্বাচনে জয়ের কোনো প্রভাবই পড়বে না ২০২৪-এ।
কংগ্রেস কর্নাটক নির্বাচনে জয়কে একটা মাইলস্টোন বলে মনে করছে। মনে করছে এখান থেকেই তাদের বিজয়রথের সূচনা হল। এবার যা নির্বাচন আসবে, তারা জয় পাবে আর বিজেপির হারের পালা শুরু হবে। কিন্তু কংগ্রেস যদি ভেবে থাকে এই জয় পেয়েই কাজ শেষ, তাহলে ভুল করবে।
প্রশান্ত কিশোর বলেন, কংগ্রেস কর্নাটকে জিতে যে ডিভিডেন্ড পেয়েছে, তা কাজে লাগাতে হবে জাতীয় রাজনীতিতে। কংগ্রেসকে কেন্দ্র করে বিজেপি বিরোধী জোট দানা বাঁধার সবরকম আবহ তৈরি আছে। যেটুকু প্রতিকূলতা রয়েছে, তা দূর করে বিজেপি বিরোধী মহাজোট গড়ে তুলতে হবে।

কংগ্রেস এতদিনের হতাশা কাটিয়ে বিশ্বাস করতে শুরু করেছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব। তবে কর্নাটকে জয়ের পর কংগ্রেস যদি ভেবে থাকে ২০২৪-এর লোকসভাতেও তারা একউরকম ভালো ফল করবে, তাহলে ভুল করবে। তেমন ফল করতে গেলে কংগ্রেসকে আরও ক্ষুরধার হতে হবে।
প্রশান্ত কিশোর এই মর্মে মনে করিয়ে দিয়েছেন ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ২০১৮-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস তিনটি বড়ো রাজ্যে বিজেপিকে হারিয়েছিল। তারপর ২০১৯-এর লোকসভা কী ফল হয়েছিল, তা সবাই জানে। তাই বিধানসভা জিতেছিল বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।
কর্নাটক জয়ের জন্য প্রশান্ত কিশোর কংগ্রেসকে অভিনন্দন জানিয়েই বলেন আমি দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিতে চাই যে, এই ফলাফলকে যেন তাঁরা ২০২৪ লোকসভা নির্বাচনী ফলের ইঙ্গিত বলে ভুল না করে। এই মর্মে তিনি ঝুরি ঝুরি উদাহারণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন সতর্ক হওয়া উচিত কংগ্রেসের।

তিনি বলেন, ২০১২ সালে সমাজবাদী পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু দু-বছরের মধ্যে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৭৩টি আসনে জয়ী হয়েছিল। আর কংগ্রেসের ২০১৮-য় রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় জয়ের পর ২০১৯-র ফল তো তারা ভালো করেই জানে।
২০২১ সালে বাংলায় তৃণমূলকে জিতিয়ে তিনি ভোট কৌশলী হিসেবে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাস করেছিলেন। চেয়েছিলেন কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক ব্যর্থতা থেকে তাদের বের করে আনতে। কিন্তু তার কংগ্রেসে যোগ দেওয়া হয়নি। এখন তিনি বিহারে জন সুরজ যাত্রা করছেন। আর কংগ্রেস দায়িত্ব দিয়েছে তাঁরই এক সময়ের সতীর্থ সুনীল কানুগোলু বা এসকে-কে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications