রাজ্যে TRS আর জাতীয় স্তরে Congress-এর জন্য কাজ! প্রশান্ত কিশোরের অবস্থান নিয়ে দ্বিমত কংগ্রেসেই

কংগ্রেসে (Congress) যোগ দিতে চান ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। অন্যদিকে কংগ্রেসেরও তাঁকে দরকার। সেই পরিস্থিতিতে কংগ্রেসের তরফে তাঁর সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূল (Trinamool Congress) এবং ওয়াইএসআর কংগ্রে

কংগ্রেসে (Congress) যোগ দিতে চান ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। অন্যদিকে কংগ্রেসেরও তাঁকে দরকার। সেই পরিস্থিতিতে কংগ্রেসের তরফে তাঁর সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূল (Trinamool Congress) এবং ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress)-এর চুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। টিআরএস সূত্রে খবর, আগামী বছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে আইপ্যাক সেখানে কাজ চালিয়ে যাবে।

পিকে ও কেসিআর-এর আলোচনা

পিকে ও কেসিআর-এর আলোচনা

শনিবার হায়দরাবাদে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানে তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর বাসভবন প্রগতি ভবনে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সেই আলোচনায় ছিলেন কেসিআর-এর ছেলে তথা টিআরএস-এর কার্যকরী সভাপতি কেটি রামা রাও। রবিবারেও প্রশান্ত কিশোর প্রগতি ভবনে গিয়ে আলোচনা করেছেন। জানা গিয়েছে, এদিন কেসিআর প্রশান্ত কিশোরকে হায়দরাবাদ থেকে ৬০ কিমি দূরে সিদ্দিপেটের ইরাভেলেলিতে তাঁর খামারবাড়িতে নিয়ে যান। সেখানেই শেষ পর্যায়ের আলোচনা চলে।

বিধানসভা নির্বাচনে টিআরএস-এর হয়েই কাজ

বিধানসভা নির্বাচনে টিআরএস-এর হয়েই কাজ

টিআরএস-এর এক শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রীকে যা বলেছেন, তাতে পরিষ্কার, তাঁর সংস্থা আইপ্যাক আগামী বছরে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে তাদের হয়েই কাজ করবেন। ২০২৪ -এর সাধারণ নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করলেও, তিনি এই কাজ চালিয়ে যাবেন। টিআরএস নেতা বলেছেন, তাঁরা আশঙ্কাপ্রকাশ করেছিলেন, কংগ্রেসে যোগ দিলে প্রশান্ত কিশোর টিআরএস-এর দায়িত্ব ছাড়তে পারেন। কিন্তু হায়দরাবাদে দুদিন ধরে যে আলোচনা প্রশান্ত কিশোর করেছেন, তাতে পরিষ্কার আপাতত আইপ্যাক টিআরএস-এর জন্য কাজ করবে আর তিনি নিজে কংগ্রেসের কাজে জড়িত থাকবেন।
ফেব্রুয়ারিতেও প্রশান্ত কিশোর কেসিআর-এর সঙ্গে আলোচনা করেছিলেন। জানা গিয়েছে ইতিমধ্যে তেলেঙ্গানার ১১৯ টি বিধানসভার মধ্যে ৮০ টিতে নমুনা সমীক্ষার কাজও করে ফেলেছে আইপ্যাক।

প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের আলোচনা

প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের আলোচনা

অন্যদিকে প্রশান্ত কিশোর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কয়েকদফা আলোচনা করেছেন। তাঁর আলোচনা হয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গেও। প্রশান্ত কিশোরের প্রস্তাব পর্যালোচনার জন্য সোনিয়া গান্ধী যে দল গড়ে দিয়েছিলেন, তার রিপোর্টও জমা পড়েছে। সেই বিষয়েই আলোচনা করতে এই সপ্তাহেই ফের সোনিয়া গান্ধী এবং শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রশান্ত কিশোর। অন্যদিকে তেলেঙ্গানা কংগ্রেসের সভাপতি জয়প্রকাশ রেড্ডি বলেছেন, প্রশান্ত কিশোর এবং তার আইপ্যাকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। তবে সেখানকারই এক প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, প্রশান্ত কিশোর টিআরএস-এর জন্য রাজনৈতিক কৌশল তৈরি করে রাজ্যে কংগ্রেসের ক্ষমতায় আসার উদ্দেশ্যকেই ব্যর্থ করতে চাইছেন।

জোট নিয়ে আলোচনা হয়নি

জোট নিয়ে আলোচনা হয়নি

তবে আর যাই হোক না কেন তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে টিআরএস-এর জোট নিয়ে কোনও আলোচনা হয়নি এখনও। টিআরএস বলছে, তেলেঙ্গানায় কংগ্রেস ও বিজেপির মধ্যে ক্ষমতাবিরোধী ভোট ভাগ হলে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার বড় সুযোগ রয়েছে টিআরএস-এর। অন্যদিকে যদি কংগ্রেস ও টিআরএস-এর জোট হয়, তাহলে তা বিজেপিকেই সাহায্য করবে। তবে বিধানসভায় জোট না হলেও, লোকসভায় জোট উড়িয়ে দিতে পারছে না কেউই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+