তীব্র বাক-যুদ্ধের মধ্যেই নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের! আলোচনায় কি বিরোধী মুখ, জল্পনা তুঙ্গে
তীব্র বাক-যুদ্ধের মধ্যেই নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের! আলোচনায় কি বিরোধী মুখ, জল্পনা তুঙ্গে
দিন কয়েক আগেই নীতীশ কুমার (Nitish Kumar) এবং প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মধ্যে তীব্র বাক-যুদ্ধ প্রত্যক্ষ করেছেন সাধারণ মানুষ। প্রশান্ত কিশোর বিহারের (Bihar) রাজনীতির এবিসি জানেন না বলেও কটাক্ষ করেছিলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতিতে এদিন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাঁদের মধ্যে ঘন্টা দুয়েকের বৈঠক চলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন জেডিইউ সাংসদ পবন ভার্মাও।

নীতীষ কুমারের সমালোচনা করেছিলেন
গত কয়েকমাসে বিভিন্ন সময়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনায় সরব ভোট কুশলী প্রশান্ত কিশোর। তারই মধ্যে এই বৈঠক নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। ২০১৫- বিহারে নীতীশ কুমারের জয়ের জন্য অনেকেই প্রশান্ত কিশোরকে কৃতিত্ব দিয়ে থাকেন। সেই পরিস্থিতিতে নীতীশ কুমার বিজেপির হাত ছাড়তেই প্রশান্ত কিশোর কটাক্ষ করে বলেছিলেন, নীতীশ কুমার নিজেও গ্যারান্টি দিতে পারবেন না , যে তিনি আবার ঘর বদল করবেন না। পিকে বলেছিলেন, সবসময়ই সেই পরিস্থিতি রয়েছে। এতে সন্দেহ করার কি কিছু আছে, প্রশ্ন করেছিলেন তিনি। বর্তমানে বিহারে কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যে, নীতীশ কুমার আর শিবির পরিবর্তন করবেন না?

বিহারের শাসনের এবিসি জানেন না
প্রশান্ত কিশোরের মন্তব্যের প্রেক্ষিতে নীতীশ কুমার বলেছিলেন, শাসনের এবিসি সম্পর্কে প্রশান্ত কিশোর কিছু জানেন কিনা তা নিয়ে প্রশ্ন করেছিলেন নীতীশ কুমার। তিনি আরও বলেছিলেন বিভিন্ন রাজনৈতিকদলের সঙ্গে কাজ করা তাঁর (প্রশান্ত কিশোর) ব্যবসা। বিহারের জন্য তিনি (নীতীশ কুমার) যা করতে চেয়েছেন, তা কারও চিন্তার মধ্যেই পড়ে না। তারপরেই নীতীশ কুমারের প্রশ্ন করেছিলেন, ২০০৫ সাল থেকে যা করা হয়েছে, তার এবিসি কি তিনি (প্রশান্ত কিশোর) জানেন?

কেন বিহার স্বল্পোন্নত
পাল্টা প্রতিক্রিয়া দিতে দিয়ে প্রশান্ত কিশোর বলেছিলেন, নীতীশ কুমার তার আশপাশের একমাত্র শিক্ষিত ব্যক্তি যিনি বলেছিলেন, তাঁর (প্রশান্ত কিশোর) মতো লোকেরা শাসনের এবিসি জানেন না। নীতীশ কুমার সম্পর্কে প্রশান্ত কিশোর বলেছিলেন, তিনি (নীতীশ) এ থেকে জেড পর্যন্ত জানেন। বিহার কেন স্বল্পোন্নত রাজ্যগুলির মধ্যে পড়ে, এব্যাপারে তাঁর জ্ঞান নীতি আয়োগের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন প্রশান্ত কিশোর।

বিরোধী মুখ নিয়ে সরব হয়েছিলেন
দিন চারেক আগে বিরোধী ঐক্য নিয়ে সরব হয়েছিলেন প্রশান্ত কিশোর। তিনি বলেছিলেন, শুধু বৈঠক করে কিছু হবে না। বিরোধীদের মধ্যে থেকে গ্রহণযোগ্য মুখ তুলে আনতে হবে। যিনি সবাইকে এক করে চলতে পারবেন তিনিই আদর্শ মুখ হতে পারবেন বলে মন্তব্য করেছিলেন প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications