Prashant Kishor: পটনায় নীতীশ কুমারের ডাকে বিরোধী ঐক্য-সভা! 'তাৎপর্যপূর্ণ' মন্তব্য প্রশান্ত কিশোরের
অনেক আয়োজনের পরেও মাসের প্রথমের দিকে পটনায় বিরোধী ঐক্য নিয়ে যে সভা হওয়ার কথা ছিল তা বাতিল হয়। এরপর ২৩ জুন বিরোধী ঐক্যের সভা হবে বলে ঠিক। সেই সভা সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, তাঁর একসময়ের সহযোগী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
এই বিরোধী ঐক্যের সভা নিয়ে রাজনীতিও তীব্র। জনসুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর কটাক্ষ করে বলেছেন, এটি বিহার কেন্দ্রিক ঘটনা। সেখানে বিরোধী দলগুলিকে সংগঠিত বা সংঘবদ্ধ করার ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা নেই। এমনই খবর প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম না করে তিনি (Prashant Kishor) বলেছে, বিহারে এখন তারা একত্রিত হচ্ছেন। এর বিশ্বাসযোগ্যতা বিহারের জনগণের ওপরে ছেড়ে দিতে হবে। এদিকে নীতীশ কুমারের ২০ জুন তামিলনাড়ু সফর বাতিল করা হয়েছে। যা নিয়েও জল্পনা তীব্র হয়েছে।
একটি সূত্র থেকে জানা যাচ্ছে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কংগ্রেসকে নিয়ে অসন্তুষ্ট থাকায়, তাঁর সঙ্গে কথা বলতে যাওয়ার কথা ছিল নীতীশ কুমারের। অপর একটি সূত্র বলছে করুণানিধির জন্মবার্ষিকী নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল নীতীশের। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি চেন্নাই সফর বাতিল করেছেন।

নীতীশ কুমারের অবর্তমানে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গী হয়েছিল নীতীশ কুমারের দলের সিনিয়র নেতা সঞ্জয় ঝা। ২৩ জুন আসার আগে তাই পটনায় বিরোধী ঐক্য বৈঠকে এমকে স্ট্যালিনের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেই বিষয়টি নিয়েও ইঙ্গিত করেছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
এদিকে, জেডিইউ-এর জাতীয় মুখপাত্র কেসি ত্যাগী বলেছেন, বিরোধী দলগুলির ঐক্যের আগে বিজেপি ভীত। ৪৫০ টি আসনে একের বিরুদ্ধে এক লড়াই হলে বিজেপির লড়াই কঠিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি। কেসি ত্যাগী দাবি করেছেন, লোকসভায় এমন ৪৫০ টি আসন রয়েছে, যেখানে জোটের প্রস্তুতি রয়েছে। ২৩-এর বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications