কংগ্রেসকে বিরোধী ঐক্যের নেতৃত্বে দরকার! বিজেপি মোকাবিলায় সূত্র তৈরি করে দিলেন পিকে
কংগ্রেসকে বিরোধী ঐক্যের নেতৃত্বে দরকার! বিজেপি মোকাবিলায় সূত্র তৈরি করে দিলেন পিকে
প্রশান্ত কিশোর বিজেপির মোকাবিলায় দিশা দেখাতে চান বিরোধীদলগুলিকে। চান লিঙ্কম্যানের কাজ করতে। তা ফলাও করে জানিয়েছিলেন আগেই। এবার তিনি জানালেন বিজেপিকে হারাতে কী করণীয় বিরোধী দলগুলির। প্রশান্ত কিশোর মনে করেন কংগ্রেস ছাড়া অক্ষশক্তি নেই বিজেপির বিরুদ্ধে, তাই কংগ্রেসকে দরকার জোটের নেতৃত্বে।

নেতৃত্ব কংগ্রেস, লিঙ্কম্যান প্রশান্ত কিশোর
সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রশান্ত কিশোর। তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকে আবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এই বৈঠকেই তিনি বুঝিয়ে দিয়েছেন কংগ্রেসকে দরকার নেতৃত্বে। তিনি বিরোধী ঐক্য গড়তে লিঙ্কম্যানের কাজ করবেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পিকের কৌশল
বাংলরা নির্বাচনে তৃণমূলকে বিপুল সাফল্য এনে দেওয়ার পর প্রশান্ত কিশোর দিল্লির মসনদ থেকে মোদী শসানের অবসান চাইছেন। তাই শারদ পাওয়ারের পর রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তিনি বৈঠক করেন। এই বৈঠকে তিনি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী ঐক্যকে মজবুত করে তোলার পরামর্শ দান করেন।

শারদ পাওয়ারকে প্রার্থী করে এগোলে...
রাজনৈতিক মহল মনে করছে, রাহুল-পিকের বৈঠক বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক লড়াইয়ে এক নতুন মাত্রা যুক্ত করেছে। পরের বছর রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী ঐক্যকে শান দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রশান্ত কিশোর। শারদ পাওয়ারকে প্রার্থী করে এই বিরোধী ঐক্য মজবুত করা যেতে পারে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেম-চেঞ্জার
প্রশান্ত কিশোর মনে করেন, শক্তিশালী বিরোধী ঐক্যই একমাত্র বিজেপিকে হারাতে করতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেম-চেঞ্জার হতে পারে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন। সেজন্য বিরোধী ঐক্যকে মজবুত করার দরকার। সেই কাজে স্বার্থত্যাগ করতে হতে পারে অনেক দলকে, সেই বার্তাও দিয়েছেন পিকে।

পিকের সঙ্গে ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক
প্রশান্ত কিশোরের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ভালো ব্যক্তিগত সম্পর্ক। তার জেরে প্রশান্ত কিশোরের পক্ষে বিরোধীদের একাসনে বাঁধার কাজ সহজ হতে পারে।

কংগ্রেসকেই দরকার, তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্টে আস্থা নেই
প্রশান্ত কিশোর মনে করেন, যেমন বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে, তেমনই কংগ্রেসকেই বিরোধী বোর্ডের নেতৃত্ব দেওয়া দরকার। সূত্র জানিয়েছে, প্রশান্ত কিশোর কংগ্রেস নেতৃত্বকে তাঁর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলায় বিরোধী ঐক্য ছাড়া পথ নেই। তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে তিনি মনে করেন না।












Click it and Unblock the Notifications