‘একসঙ্গে কফি খেলেই বিরোধী জোট হয় না,’ পদযাত্রা শুরুর আগে বিস্ফোরক প্রশান্ত কিশোর
‘একসঙ্গে কফি খেলেই বিরোধী জোট হয় না,’ পদযাত্রা শুরুর আগে বিস্ফোরক প্রশান্ত কিশোর
প্রাক্তন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর রবিবার পশ্চিম চম্পারন থেকে একটি যাত্রা শুরু করবেন। জন সুরজ যাত্রা দেড় বছর ধরে চলবে। সেখানে তিনি প্রায় ৩,৫০০ কিমি যাত্রা করবেন। যাত্রার আগের দিন সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা গুজরাত বা বিজেপি শাসিত কোনও রাজ্য থেকে করা উচিৎ ছিল। পাশাপাশি তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়েও মন্তব্য করেন।

নীতীশ কুমারের প্রতি মানুষের শ্রদ্ধা কমে গিয়েছে
বিহারের ৩৮টি জেলার মধ্যে ২৫টি জেলা ভ্রমণ করবেন। তিনি করছেন, বিহারের মানুষ নতুন কিছু চাইছেন। আরজেডি, জেডিইউ-এর বাইরে নতুন কিছু চাইছেন। প্রশান্ত কিশোর জানিয়েছেন, ২০১৪-১৫ সাল পর্যন্ত যতক্ষণ তিনি নীতীশ কুমারের হয়ে কাজ করছিলেন, তখনও কেউ নীতীশ কুমারের সম্পর্কে খারাপ কথা বলতেন না। খুব বেশি হলে বলতেন নীতীশ কুমার হেরে যাবেন। এখন নীতীশ কুমারকে বিহারের একাংশ গালিগালাজ করে। খুব বেশিদিন নেই, যখন বিহারের মানুষ বলবেন নীতীশ কুমার আর লালু প্রসাদ যাদব এক।

মদ আইনের ব্যর্থতা
প্রশান্ত কিশোর বলেন, নীতীশ কুমারের মদ আইনের ব্যর্থতা তাঁর জনপ্রিয়তা অনেকটা কমিয়ে দিয়েছে। মদ মাফিয়া বিহারের অর্ধেক শাসন করে। অনেকক্ষেত্রে পুলিশ তাদের সাহায্য করে। এক্ষেত্রে সব থেকে অসহায় বোধ করেন সাধারণ মানুষ। তাঁরা বিচার পান না। মদ মাফিয়াদের চক্করে অনেকে সর্বশ্রান্ত হয়ে গিয়েছেন। তাঁরা বর্তমানে বাঁচার রাস্তা খুঁজছেন।

পদযাত্রার গুরুত্ব
দেড় বছর ধরে প্রশান্ত কিশোরের এই পদযাত্রা চলবে। এই পদযাত্রায় তিনি কীসের ওপর গুরুত্ব দিচ্ছেন এই প্রসঙ্গে বলেন, তিনি যতটা সম্ভব সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। তিনি দিল্লি বা পাটনা ফিরে যাবেন না। পদযাত্রায় যেখানে রাত হবে, তিনি সেখানে থেকে যাবেন। কোনও যানও তিনি ব্যবহার করবেন না বলে প্রশান্ত কিশোর জানিয়েছেন। পাশাপাশি তিনি মন্তব্য করেছেন, এই পদযাত্রায় তিনি প্রধান সড়ক এড়িয়ে চলবেন। তিনি চেষ্টা করবেন যতটা সম্ভব গ্রাম, শহর অতিক্রম করা যায়। পাশাপাশি তিনি বলেন, ২৮টি জেলার বেশিরভাগ ব্লক, গ্রাম, শহরের মানুষের কাছে তিনি পৌঁছতে চান।

প্রশান্ত কিশোরের পদযাত্রার সঙ্গী কারা
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেন, যাঁরা চাইবেন তাঁরাই সঙ্গী হতে পারেন। তবে এক্ষেত্রে মূলত তরুণদের মধ্যে আগ্রহ বেশি। তিনি বলেন, অনেক প্রবীণ নাগরিক রয়েছেন, যাঁদের আগ্রহ দেখে আমি অবাক হয়ে গেছি। মুজাফফরপুরে ৮৮ বছরের এক বৃদ্ধের সঙ্গে আলাপ হয়েছিল। তিনি আমার পদযাত্রায় অংশ নিতে চেয়েছিলেন। মধুবনীতে সম্প্রতি আমার একটি বৈঠক হয়েছিল। সেখানে ২৫ জনের মধ্যে ২২ জনের বয়স ছিল ৭০ বছরের বেশি। তাঁরা সবাই আমার সঙ্গে পদযাত্রায় যেতে চেয়েছিলেন। সবাই ভালো কিছু পরিবর্তনের আশা করছেন।

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার তুলনা
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সম্পর্কে তিনি বলেন, আদর্শগতভাবে বা রাজনৈতিকভাবে কেরল, তামিলনাড়ু বা তেলেঙ্গানা এই যাত্রার কেন্দ্র হতে পারে না। বিশেষ করে যখন গুজরাত নির্বাচ একেবারে সামনে। যে জায়গাটা বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ, সেখান থেকেই কংগ্রেসের লড়াই করা উচিত ছিল। তবে এই বিষয়ে আমি কংগ্রেসকে পরামর্শ দিতে পারি না। তবে গুজরাট থেকে শুরু করে রাহুল গান্ধী কের












Click it and Unblock the Notifications