একা শচীনে রক্ষে নেই পিকে দোসর! পাইলটের চালে সিঁদুরে মেঘ রাজস্থানে কংগ্রেসের আকাশে

কর্নাটকে যা পেরেছে কংগ্রেস, রাজস্থানে কি সেই কাজে সফল হবেন রাহুল গান্ধীরা। তিনদিনের মধ্যেই ঘুরে দিয়েছে হাওয়া। অশোক গেহলট ও শচীন পাইলটের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকের পর যে ঐক্যবদ্ধতার ছাপ লক্ষ্য করা গিয়েছিল, তা হাওয়া। উল্টে কংগ্রেসের জন্য সিঁদুরে মেঘ তৈরি করে দিলেন শচীন পাইলট।

শচনী পাইলট কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে রাজস্থানে। হাইকম্যান্ডের তত্ত্ব উড়িয়ে শচীন ঘনিষ্ঠমহলে জানিয়ে দিয়েছে তাঁর পরিকল্পনার কথা। তিনি তাঁর এই পরিকল্পনায় যুক্ত করতে চলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরকেও।

একা শচীনে রক্ষে নেই পিকে দোসর! সিঁদুরে মেঘ কংগ্রেসে

অর্থাৎ যে প্রশান্ত কিশোরকে কংগ্রেস রিজেক্ট করে দিয়েছিল। তাঁর স্থলাভিষিক্ত করেছিল সুনীল কানুগোলুকে, সেই প্রশান্ত কিশোরকেই সঙ্গে নিয়ে শচীন পাইলট রাজস্থান নির্বাচনের আগে নতুন দলের সূচনা করতে পারেন। প্রশান্ত কিশোরের দেখানো পথেই হাঁটতে পারেন শচীন পাইলট।

সেক্ষেত্রে রাজস্থানে এক শচীনে রক্ষে নেই, দোসর হয়ে কংগ্রেসের সিঁদুরে মেঘের কারণ হয়ে উঠবেন প্রশান্ত কিশোর। ২০২৪ নির্বাচনের আগে যেখানে কংগ্রেস বড়ো তিনটি রাজ্যে বিজেপিকে হারিয়ে অ্যাডভান্টেজ নিতে চাইছে, সেখানেই কাঁচা হয়ে দেখা দিচ্ছেন রাহুল গান্ধীর ডানহাত বলে পরিচিত শচীন পাইলটই।

একা শচীনে রক্ষে নেই পিকে দোসর! সিঁদুরে মেঘ কংগ্রেসে

রাহুল গান্ধীর এক হাত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত বছর মধ্যপ্রদেশ নির্বাচনের পর কংগ্রেসের পিঠে ছুরি মেরেছিল, এবার কি আর এক হাত শচীন পাইলটের পালা? রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত শচীন পাইলট কি না কংগ্রেসের সঙ্কট বাড়িয়ে প্রশান্ত কিশোরের হাত ধরলেন।

সূত্রের খবর, শচীন পাইলট রাজস্থান নির্বাচনে নতুন দল গড়ে লড়তে চলেছেন। রাজস্থান কংগ্রেসকে সঙ্কটে ফেলে তিনি দল ছাড়ার ব্যাপারে একপ্রকার মনস্থির করে ফেলেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রাজস্থান বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল নিয়ে ভোট ময়দানে আবির্ভূত হতে পারেন রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই নেতা।

একা শচীনে রক্ষে নেই পিকে দোসর! সিঁদুরে মেঘ কংগ্রেসে

আর শচীন পাইলটের এই নয়া দল গড়ার পরিকল্পনায় রয়েছেন প্রশান্ত কিশোর। ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে কৌটিল্যের ভূমিকায় রেখে তিনি নির্বাচনী ময়দানে পা রাখতে পারেন। প্রশান্ত কিশোরের পরিকল্পনা মাফিকই তিনি হাঁটতে পারেন রাজস্থানের রাজনীতিতে।

এখন জল্পনা শুরু হয়েছে, শচীন পাইলট প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের পথে কাঁটা বিছিয়ে দিতে পারেন। কর্নাটক জয়ের পর কংগ্রেস যখন রা্জস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিজয়ের স্বপ্ন দেখছে, তখন শচীন পাইলটের নয়া দল গড়ার ভাবনা বুমেরাং হতে পারে। আর পোয়াবারো হতে পারে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+