মোদীর একসময়ের নির্বাচনী 'স্ট্র্যাটেজিস্ট' প্রশান্ত কিশোর ভিড়লেন নীতীশের দলে

প্রশান্ত কিশোর এবার পুরোপুরি রাজনীতিতে যোগ দিলেন। এবার থেকে জেডিইউ নেতা হিসাবে কাজ করবেন তিনি।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের রণকৌশল অসাধারণ উপায়ে সাজিয়েছিলেন নির্বাচনী রণকৌশলী হিসাবে খ্যাত প্রশান্ত কিশোর। পিছন থেকে তাঁর তুখোড় স্ট্র্যাটেজিতে ভর করেই সারা দেশে গেরুয়া ঝড় উঠেছিল। প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে। সেই প্রশান্ত কিশোর এবার পুরোপুরি রাজনীতিতে যোগ দিলেন। এবার থেকে জেডিইউ নেতা হিসাবে কাজ করবেন তিনি।

নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের যোগ জেডিইউ-য়ে

এদিন বিহারের পাটনায় জেডিইউ-র রাজ্য কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে দলে যোগ দেন প্রশান্ত। আগামী লোকসভা ভোটে তিনি যে দলের অন্যতম কাণ্ডারী হবেন তা নিশ্চিত করে বলা যায়।

এর আগে গুজরাতে নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেন তিনি। তাঁর বিভিন্ন প্রচারের রণকৌশল সাজিয়েছেন প্রশান্ত। ২০১৪ সালে প্রচারের নেতৃত্বে ছিলেন। ২০১৫ সালে বিজেপি ছেড়ে জেডিইউ-আরজেডি-কংগ্রেস জোটের হয়ে রণকৌশল তৈরি করেন। যার ফলে বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়ে ফেরেন নীতীশ কুমার। তখন থেকেই নীতীশের সঙ্গে রয়েছেন প্রশান্ত। এবার যোগ দিলেন সহযোদ্ধা হিসাবেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+