রাজনীতিতে গুরুত্ব কতটা? রাহুল গান্ধীকে কোন চোখে দেখেন প্রশান্ত কিশোর
রাজনৈতিক কৌশলবিদের পাশাপাশি এখন পুরদস্তুর রাজনৈতিক কর্মী প্রশান্ত কিশোর। তাঁর আক্রমণের নিশানায় এতদিন থাকতেন নীতীশ কুমার, লালু যাদবের মতো শীর্ষ রাজনীতিকরা। এবার তিনি নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।
বিহারের মুজফফরপুরে জন সুরজ যাত্রা চলাকালীন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধীর প্রাসঙ্গিকতা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধীর সঙ্গে বিহারের কী সম্পর্ক? তিনি তো বিহারের চারটি জেলার নামও বলতে পারবেন না, বলেছেন প্রশান্ত কিশোর।

এখানের থেমে থাকেননি প্রশান্ত কিশোর। তিনি প্রশ্ন করেছেন, রাহুল গান্ধীকে শেষ কবে বিহার সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে? জন সুরাজ যাত্রায় তিনি প্রথমবারের মতো কংগ্রেসকে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত প্রশান্ত কিশোর এই জন সুরাজ যাত্রা শুরু করেছিলেন গত বছরের ২ অক্টোবর।
প্রশান্ত কিশোর বলেছেন, ৪০ বছরের শাসনে কংগ্রেস বিহারকে ধ্বংস করেছে। আর সেই কারণে এই দলের বিহারে ভোট নেমে গিয়েছে ৫ শতাংশে। তিনি বলেছেন, রাজ্যের জনগণ কংগ্রেস থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে বুদ্ধির পরিচয় দিয়েছে। দলের নেতাদের অতীতের ভুলে জন্য মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধী বিহারে গিয়েছিলেন গত ২৩ জুন। নীতীশ কুমারের আমন্ত্রণে পটনায় ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠকে যোগ দিতে। এর আগে তিনি ২০১৫ সালে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন।
প্রশান্ত কিশোরের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রেম চন্দ্র মিশ্র। পাল্টা বিহারে প্রশান্ত কিশোরের কোনও বাস্তব ভিত্তি নিই বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করছেন। আর লাইমলাইটে থাকতে অন্যদের লক্ষ্য করে আক্রমণ করছেন বলে দাবি কংগ্রেস নেতার।












Click it and Unblock the Notifications