বিহার নির্বাচনের পারদ চড়িয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে 'করোনা ভাইরাস'-র তুলনা জেডিইউ নেতার
প্রশান্ত কিশোর 'করোনা ভাইরাস'-এর মতো! খোদ জেডিইউ নেতার বক্তব্যে ক্ষোভের তোড়
নীতীশ কুমারের জেডিইউয়ের সহ সভাপতি প্রশান্ত কিশোর। আর তাঁর মুখেই বারবার শোনা গিয়েছে জেডিইউ এর জোট শরিক বিজেপির সমালোচনা। এমন এক পরিস্থিতিতে রীতিমতো জেডিইউয়ের অন্দরেও একের পর এক অস্বস্তি বেড়ে যাচ্ছে। আর তারই ফলশ্রুতি হিসাবে উঠে এলো আজকে জেডিইউয়ের নেতা অজয় অলোকের বক্তব্য।

'তাঁকে কে বিশ্বাস করবেন?'
এদিন জেডিইউয়ের নেতা অজয় অলোক বলেন, ' এই ব্যক্তিটি (প্রশান্ত কিশোর) মোটেও বিশ্বাসযোগ্য নন । তিনি মোদীজির বিশ্বাস জিতে নিতে পারেননি এবং নীতীশজিরও বিশ্বাস জিতে নিতে পারেননি। তিনি আপের জন্য কাজ করেন, কথা বলেন রাহুল গান্ধীর সঙ্গে। আর ওঠা বসা করেন মমতা দিদির সঙ্গে। তাঁকে কে বিশ্বাস করবে?... ' প্রশ্ন তোলেন অজয় অলোক।

প্রশান্ত কিশোরকে ঘিরে করোনা ভাইরাসের তুলনা!
প্রশান্ত কিশোরের সমালোচনা তুঙ্গে তুলে এদিন অজয় অলোক বলেন, ' আমরা খুব খুশি যে এই করোনা ভাইরাস আমাদের ছেড়ে যাচ্ছে। তিনি যেতে পারেন যেখানে তাঁর ইচ্ছে সেদিকে। '

নীতীশ কুমারের তোপ প্রশান্তকে নিয়ে!
এর আগে, নীতীশ কুমার প্রশান্ত কিশোরকে নিয়ে নাম না করে মন্তব্য করতে গিয়ে বলেন, যে দল ছেড়ে বেরিয়ে যেতে চান ,তিনি যেতে পারেন যেখানে ইচ্ছে। আর নীতীশের মন্তব্যের পর থেকেই জোরালো হয়েছে প্রশান্ত কিশোরের দল ছাড়ার সম্ভাবনা।

নীতীশ -প্রশান্ত সম্পর্ক ও বিহার নির্বাচন
এর আগে, বিহারের নির্বাচনের প্রেক্ষাপট সামনে রেখেই শরিক বিজেপির বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে শুরু করেন প্রশান্ত কিশোর। আর সেই সূত্র ধরেই শুরু হয় প্রশান্ত কিশোরের সিএএ বিরোধিতা। আর সিএএ নিয়ে এমন মন্তব্য রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় গোবলয়ের রাজনীতিতে। অনেকেই মনে করতে শুরু করেন বিজেপি-জেডিইউয়ের মধুচন্দ্রিমা শেষের দিকে। এমন সময় নীতীশ নিজেও 'সিএএ নিয়ে আলোচনা হবে , এনআরসি হতে দেব না' র মতো বার্তা দেন। যা নিয়ে বিহার নির্বাচনের আগে রীতিমতো তোলপাড় হয় রাজনীতি।

বিহার নির্বাচন ও প্রশান্ত ফ্যাক্টর
এর আগে, বিহার নির্বাচনে বিজেপি-জেডিইউ সম্পর্ক ঘিরে জল্পনার পারদ চড়তে থাকে। মনে করা হয় যে তার নেপথ্যে রয়েছেন প্রশান্ত কিশোর। যদিও তা ঢাকা দিয়ে অমিত শাহ বলেন, নীতীশের নেতৃত্বেই বিহার নির্বাচনে লড়বে বিজেপি। অন্যদিকে, জেডিইউ-এর তরফে নীতীশের বার্তা ছিল 'অল ইজ ওয়েল'। আর তারপরই প্রশান্ত কিশোরকে নিয়ে বিজেপি নেতা অজয় অলোকের বক্তব্য ঘিরে জল্পনা আরও চড়ছে।












Click it and Unblock the Notifications