প্রতিশ্রুতি রক্ষা করেননি পিকে, পরবর্তী লক্ষ্য স্থির করতে এবার মুখ্যমন্ত্রীর নিবাসে

প্রতিশ্রুতি রক্ষা করেননি পিকে, পরবর্তী লক্ষ্য স্থির করতে এবার মুখ্যমন্ত্রীর নিবাসে

পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার পরবর্তী টার্গেট নিয়ে কাজ শুরু করে দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant kishor)। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Punjab CM Amarinder Singh), তাঁকে নিজের রাজনৈতিক কুশলীর দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে প্রশান্ত কিশোর এখন থাকছেন চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর নিবাসে।

প্রথমেই প্রথমবারের বিধায়কদের নিয়ে বৈঠক

প্রথমেই প্রথমবারের বিধায়কদের নিয়ে বৈঠক

মঙ্গলবার প্রথম বৈঠক করেন প্রশান্ত কিশোর। প্রথম বৈঠকে ডাকা হয়েছিল পঞ্জাবে কংগ্রেসের প্রথমবারের ৩৭ জন বিধায়ককে। সূত্রের খবর অনুযায়ী, বেশ কয়েকঘন্টা স্থায়ী হয়েছিল এই বৈঠক। এঁদের সঙ্গে কথা বলে প্রশান্ত কিশোর কেন্দ্র ভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এবছরেই রয়েছে পঞ্জাবের বিধানসভা নির্বাচন। তার আগে ব্লু-প্রিন্ট তৈরি করতে নেমেছেন প্রশান্ত কিশোর।

চাইলেন রিপোর্ট কার্ড

চাইলেন রিপোর্ট কার্ড

নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতির আগে প্রশান্ত কিশোর কংগ্রেসের সব বিধায়কের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকারের কাছে গত চারবছরের রিপোর্ট কার্ড চেয়েছেন বলে জানা গিয়েছে। তবে মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও সিনিয়র কংগ্রেস নেতা হাজির ছিলেন না বলেও জানা গিয়েছে।

 পঞ্জাবে রাজনৈতিক সংকটে কংগ্রেস

পঞ্জাবে রাজনৈতিক সংকটে কংগ্রেস

পঞ্জাবে কংগ্রেস রাজনৈতিক সংকটে। কেননা নভজ্যোত সিধু সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন না। এছাড়াও বেশ কয়েকজন বিধায়ক মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন বলে্ জানা গিয়েছে। যা প্রশান্ত কিশোরের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যে অমরিন্দর সিং নিজের অফিসে কাজকর্ম দেখার জন্য অনুমতি দিয়েছেন প্রশান্ত কিশোরকে। তাঁকে প্রিন্সিপাল অ্যাডভাইসর করা হয়েছে। পাশাপাশি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়েছে তাঁকে।

ক্যাপ্টেনের ইউ টার্ন

ক্যাপ্টেনের ইউ টার্ন

২০১৭-র নির্বাচনের সময় ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছিলেন, তিনি শেষবারের রাজনৈতিক লড়়াইয়ে নেমেছেন। যদিও বর্তমানে তিনি ইউটার্ন করে জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে রাজ্যের বিরোধীরা প্রশান্ত কিশোরের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সরকারি অর্থ অপচয়েরও অভিযোগ করেছে তারা। শিরোমনি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল প্রশান্ত কিশোরকে মিথ্যা প্রতিশ্রুতির মানুষ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ২০১৭-র নির্বাচনে পঞ্জাবের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু অমরিন্দর সিং তা করতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+