দল নিয়ে কাউন্টডাউন শুরু প্রশান্ত কিশোরের! ভোটের লড়াইয়ে দলিত-মুসলিমদের জন্য বিশেষ বার্তা
প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে নিজের রাজনৈতিক দলের অনুষ্ঠানিক সূচনা করবেন। তবে তার আগে সেপ্টেম্বর বিহার জুড়ে তাঁর জন সুরাজ যাত্রা শেষ হবে। জন সুরাজ যাত্রা শেষের দুইবছর পরে প্রশান্ত কিশোর নিজের দলের আনুষ্ঠানিক কাজ শুরু করতে চলেছেন।
পাশাপাশি প্রশান্ত কিশোর বলেছেন, তিনি দলের বিষয়গুলি পরিচালনা করতে ২১ জন নেতার একটি প্যানেল তৈরি করতে চাইছেন। পাশাপাশি তিনি বলেছেন, আগামী বছরের অর্থাৎ ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে রাজ্যের সবকটি অর্থাৎ ২৪৩ টি আসনেই তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এছাড়াও তিনি বলেছেন, আগামী বিহার বিধানসভা নির্বাচনে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি থেকে কমপক্ষে ৭৫ জনকে প্রার্থী করা হবে। তাঁর কথায় ইবিসি শ্রেণির মানুষদের রাজনৈতিক দলগুলি শোষণ করেছে। প্রকাশিত খবর অনুযায়ী প্রশান্ত কিশোর কিষাণগঞ্জে বলেছেন, বিধানসভা নির্বাচনে ৭৫ জন মুসলিমকে প্রার্থী করা হবে।
প্রসঙ্গত, ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরে প্রশান্ত কিশোর ঘোষণা করেছিলেন, তিনি রাজনৈতিক পরামর্শদাতার ভূমিকা থেকে সরে যাবেন। তারপর ২০২২ সালে তিনি বিহারে জন সুরাজ যাত্রা শুরু করেন।
সম্প্রতি প্রশান্ত কিশোর জানিয়েছেন, পশ্চিম চম্পারণ থেকে জন সুরাজ যাত্রা শুরুর পর তিনি পাঁচ হাজার কিমি পথ অতিক্রম করেছেন। এর মধ্যে ১৪ টি জেলা তিনি পায়ে হেঁটেছেন আর ১০ টি জেলা তিনি গাড়িতে ঘুরেছেন।
দলিত ও মুসলিমদের বার্তা
প্রশান্ত কিশোর সম্প্রতি বলেছেন, আরজেডি এবং জেডিইউ- এই দুই আঞ্চলিক দল গয় কয়েক দশক ধরে রাজ্য শাসন করেছে। কিন্তু সরকারে মুসলিমদের ভাল কোনও পদ দেয়নি। তিনি বলেছেন, রাজ্যে মুসলিমদের জনসংখ্যা ১৭ শতাংশ। যা যাদবদের থেকে তিন শতাংশ বেশি। কিন্তু বিহারে তাদের কোনও নেতা নেই।
পাশাপাশি তিনি দলিরদের কথাও উল্লেখ করেছেন। প্রশান্ত কিশোর বলেছেন, মুসলিম ও দলিতরা বিহারের জনসংখ্যার ৩৭ শতাংশ। তাঁদেরকে একত্রিত হওয়ার আহ্বান করেছেন। তিনি বলেছেন, চিরাগ পাসোয়ান এবং জিতেন রাম মাঞ্ঝির মতো নেতারা থাকায় দলিত ভোট ছড়িয়ে গিয়েছে। তিনি বলেছেন, রজ্যের ইতিহাসে তিন দলিত মুখ্যমন্ত্রী ভোলা পাসোয়ান শাস্ত্রী, রামসুন্দর দাস এবং জিতেন রাম মাঞ্ঝি থাকলেও তাঁরা পরিসংখ্যানের চেয়ে স্থান দখলেই বেশি আগ্রহী ছিলেন।
তিনি দলিত ও মুসলিমদের কাছে বর্ণ ও ধর্মী সীমারেখায় ভোট দেওয়া বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। নীতীশ কুমারের সরকারের জাত সমীক্ষাকে রাজনৈতিক স্ট্যান্ট বলেও আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর। তিনি দাবি করেছেন, জন সুরাজ সব দল থেকে আলাদা হবে। কাজ দিয়েই তারা বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications